Modi Brigade Rally: ভোট ঘোষণা পর প্রথমবার রাজ্যে মোদি, ব্রিগেডের প্রচার সারতে কালীঘাটে কৈলাস
আগামীকাল বিজেপির ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার মোদির ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকতে পারেন মিঠুন চক্রবর্তী। এদিকে আজ প্রথম দু’দফার ৬০টি আসনের মধ্যে ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য, নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে দাঁড় করাল বিজেপি। ডেবরায় লড়াই দুই প্রাক্তন আইপিএসের। ডেবরা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। ময়না কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সংগ্রাম দলুই।























