Smriti Irani bengal visit : মমতার পর এবার স্কুটার চালালেন স্মৃতি ইরানি
দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) বিজেপির (BJP) পরিবর্তন যাত্রায় (Parivartan Yatra) যোগ দিয়ে স্কুটার (Scooter) চালালেন কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister) স্মৃতি ইরানি (Smriti Irani)। শুক্রবার গড়িয়া ষ্টেশন (Garia Station) থেকে যাত্রা শুরু করে পরিবর্তন যাত্রার রথ। গড়িয়া থেকে রথে (Rath) যাত্রা শুরু করে গঙ্গাজোয়ার (Gangajoara) এলাকায় সভায় (Meeting) ছোট বক্তৃতা দেন মন্ত্রী। এরপর সেখান থেকে স্কুটার নিয়ে আবার Rally তে প্রতাপগঞ্জের (Pratapganj) দিকে রওনা দেন। তাঁর সঙ্গে স্কুটার নিয়ে রয়েছেন নিরাপত্তাকর্মীরা। তাঁদের পিছনে রয়েছে পরিবর্তন যাত্রার রথ এবং অসংখ্য কর্মী-সমর্থকরা। এই রথ সহ কেন্দ্রীয় মন্ত্রী জেলার একাধিক জায়গায় যাবেন বলে বিজেপি সূত্রে খবর।























