West Bengal Election 2021: শাহ-নাড্ডা থেকে মমতা-অভিষেক, মেগা-মঙ্গলবারে জমজমাট প্রচার যুদ্ধ
ফের রাজ্যে ভোট প্রচার করবেন অমিত শাহ (Amit Shah)। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় জনসভা করবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ সারবেন। তারপর যাবেন পশ্চিম মেদিনীপুরে। সেখানে রোড শো করবেন তিনি। পাশাপাশি আজ ঘাটালে রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বাঁকুড়ায় প্রচার করবেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এরপর রানিবাঁধে জনসভা করবেন তিনি। অন্যদিকে পুরুলিয়ায় আজ তিনটি সভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেশপুরে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশির কাঁথির অধিকারী গড়ে রোড শো করবেন তিনি। একইসঙ্গে আজ একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও (Suvendu Adhikari)।





















