এক্সপ্লোর
দাঁতনের সন্তোষপুর গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সন্তোষপুর গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ির অদূরে জঙ্গল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি চাপানউতোর। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। স্থানীয় সূত্রে খবর, গতকাল জেনকাপুরে বিভিন্ন দাবিতে পথ অবরোধ করেন বিজেপির এসসি-এসটি মোর্চার কর্মীরা। অভিযোগ, কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে, অপহরণ করে খুন করা হয় বিজেপি কর্মী বর্ষা হাঁসদাকে। খুনের নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ বিজেপির। প্রতিবাদে আজ সকাল ৯টা থেকে জেনকাপুর-মোহনপুর রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। আত্মঘাতী হয়েছেন ওই বিজেপি কর্মী, ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে পাল্টা দাবি তৃণমূলের
খবর
Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
আরও দেখুন





















