এক্সপ্লোর
আলিপুর বডিগার্ড লাইন্সের ভিতর থেকে উদ্ধার দেহ, মৃতের ভাইয়ের বয়ানে অসঙ্গতি
আলিপুর বডিগার্ড লাইন্সের ভিতর থেকে উদ্ধার হল দেহ। মৃতের নাম সমীর মাহাতো। আলিপুর বডিগার্ড লাইন্সের ক্যান্টিন কর্মী রতন মাহাতোর দাদা সমীরবাবু। তিনি নিজেও সেখানে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, মৃতের মুখের ওপর বালিশ চাপা ছিল। রতন মাহাতোকে জিজ্ঞাসাবাদ করা হলে, তাঁর কথায় অসঙ্গতি মিলেছে বলে খবর। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে এসএসকেএমে।
খবর
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
আরও দেখুন





















