এক্সপ্লোর
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Basirhat News | উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমাজুড়ে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়ে দ্রুত নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে এনসিপিআই (NCPI)। একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড হাতবদলের পাশাপাশি এবার তৃণমূলের দলীয় কার্যালয়ও নিজেদের দখলে নিল তারা। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শাঁকচুড়া এলাকায় তৃণমূলের দীর্ঘদিনের পার্টি অফিসটি হাতবদল হয়ে এখন NCPI-এর কার্যালয়ে পরিণত হয়েছে। স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, এলাকায় তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে। দলবদলের এই ধারাবাহিক প্রক্রিয়ায় বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনে থাকা ১৮টি গ্রাম পঞ্চায়েত এবং ৩টি পঞ্চায়েত সমিতির দখল ইতিমধ্যেই নিজেদের হাতে নিয়েছে বলে দাবি করছে NCPI শিবির। এর মধ্যে মিনাখাঁ, সন্দেশখালি এবং কুলটির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অধিকাংশ নির্বাচিত জনপ্রতিনিধিই তৃণমূল ত্যাগ করে সুদীপ-কাকলিদের নেতৃত্বাধীন এই নতুন দলে নাম লিখিয়েছেন। বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য দলত্যাগ করায় তৃণমূলের হাতছাড়া হয়েছে একের পর এক গ্রামীণ প্রশাসন। NCPI নেতৃত্বের দাবি, এলাকার সার্বিক উন্নয়ন এবং ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে শামিল হওয়ার লক্ষ্যেই নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের দলে যোগ দিচ্ছেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ নেতৃত্ব। তৃণমূলের দাবি, চাপ সৃষ্টি করে এবং ভয় দেখিয়ে জনপ্রতিনিধিদের দলবদলে বাধ্য করা হচ্ছে, পাশাপাশি যাঁরা দল ছাড়ছেন তাঁদের নিজেদের দুর্নীতি ঢাকার চেষ্টাতেই এই পদক্ষেপ বলে কটাক্ষ করেছে শাসক শিবির। পঞ্চায়েত স্তরের এই ব্যাপক রদবদলের জেরে বসিরহাটের গ্রামীণ রাজনীতিতে ক্ষমতার সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে।
খবর
সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh | "বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে, নেব", হুঙ্কার অর্জুন সিংয়ের | ABP Ananda
ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ
পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব CBI-এর
আরও দেখুন
Advertisement





















