এক্সপ্লোর
বীরভূমের রামপুরহাটে উদ্ধার ট্র্যাক্টর ভর্তি বিস্ফোরক জিলেটিন স্টিক, ডিটোনেটর
মুরারইয়ের পর এবার রামপুরহাট। ফের বীরভূমে উদ্ধার বিস্ফোরক। আজ সকালে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বেলিয়া গ্রামের কাছে ট্র্যাক্টর ভর্তি জিলেটিন স্টিক উদ্ধার হয়। ২৫ বস্তা জিলেটিন স্টিক ছাড়াও মেলে ২ হাজার পিস ডিটোনেটর। ট্র্যাক্টর ও একটি মোটরবাইক আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, বিস্ফোরকগুলি নলহাটির লক্ষ্মীনারায়ণপুর থেকে আনা হয়। রামপুরহাট এলাকায় প্রচুর পাথর খাদান রয়েছে। সেখানেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও বাইক ও ট্র্যাক্টর চালক পলাতক। এর আগে মুরারইতেও বিস্ফোরক উদ্ধার হয়।
বাংলা
টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
BJP - Tolabaji News | "তোলাবাজি সংস্কৃতি হয়ে গিয়েছে, সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে", রাজু বন্দ্যোপাধ্যায়
আরও দেখুন





















