এক্সপ্লোর
দিল্লিতে বিধানসভা ভোটের ২ দিন আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার উপ মুখ্যমন্ত্রীর ওএসডি
দিল্লিতে বিধানসভা ভোটের ২ দিন আগে, সিবিআইয়ের হাতে গ্রেফতার উপ মুখ্যমন্ত্রীর ওএসডি। সিবিআইয়ের দাবি, আয়কর ফাঁকির বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২ লক্ষ ঘুষ চান দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়ার অফিসার অন স্পেশাল ডিউটি গোপালকৃষ্ণ মাধব। সূত্রের খবর, তাঁকে ধরার জন্য ফাঁদ পাতে সিবিআই। গতকাল ঘুষ নেওয়ার সময়, ওই সরকারি আধিকারিককে হাতেনাতে ধরে ফেলেন সিবিআই অফিসাররা। ওই আধিকারিককে গ্রেফতার করা হয়। ২০১৫ সালে দিল্লির উপ মুখ্যমন্ত্রীর অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করা হয় গোপালকৃষ্ণ মাধবকে।
খবর
অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















