এক্সপ্লোর
উদ্বেগ বাড়াচ্ছে করোনা! মৃত্যুর নিরিখে ফ্রান্সকে টপকে ৬ নম্বরে ভারত
ভারতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। মৃত্যুর নিরিখে ফ্রান্সকে টপকে ছয় নম্বরে উঠে এল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫। তবে উদ্বেগের বিষয় হল, গত দুদিনে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ। গত ৩ দিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৭৫৪।
আরও দেখুন






















