এক্সপ্লোর

সিএএ-এনআরসির প্রতিবাদে বনধ ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদের জলঙ্গি, মাঝে পড়ে মৃত্যু ২ আন্দোলনকারীর, জখম আরও কয়েকজন

এনআরসি-সিএএর বিরোধিতায় মুসলিম পার্সোনেল ল’ বোর্ডকে সমর্থন জানিয়ে বুধবার জলঙ্গির সাহেবনগর এলাকায় বনধের ডাক দেয় ‘ভারতের গণতান্ত্রিক নাগরিক মঞ্চ’ নামে একটি সংগঠন। অভিযোগ সকাল ৯টা নাগাদ তৃণমূলের জলঙ্গি উত্তর ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডল পরপর গাড়িতে করে লোকজন নিয়ে এসে প্রথমে বাঁশ-লাঠি নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। মেরে ফাটিয়ে দেওয়া হয় আন্দোলনকারী আব্দুল জাব্বারের মাথা। রুখে দাঁড়ালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আন্দোলনকারীদের দিকে গুলি-বোমা ছোড়ে বলে অভিযোগ। মৃত্যু হয় ৬২ বছরের আনারুল বিশ্বাসের ও বছর কুড়ির সালাউদ্দিন শেখের। তৃণমূলের জলঙ্গি উত্তর ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডল গাড়িতে দলবল নিয়ে এসে বনধ সমর্থকদের উপর হামলা চালায়। এডিজি আইনশৃঙ্খলা জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে নয়, বোমার সপ্লিন্টারের আঘাতে মৃত্যু হয়েছে দুজনের। হাসপাতাল সূত্রের বক্তব্য, মৃতদেহে ক্ষতচিহ্ন রয়েছে। তা বুলেটের নাকি বোমার সপ্লিন্টারের ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে। এদিকে, এই ঘটনার পরই হামলাকারীদের ৮টি গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় উত্তেজিত জনতা। আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। এরই মাঝে জখম অবস্থায় উদ্ধার করা হয় তৃণমূলের জলঙ্গি উত্তর ব্লক সভাপতির ভাই মন্টু মণ্ডল-সহ ২ জনকে। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিও জেলার

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়

নিউজ রিল জেলার

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

সেরা শিরোনাম

Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Dharmendra Pradhan Resigns : 'দেশবিরোধী শক্তি যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়', ধর্মেন্দ্র প্রধানের পোস্টে বড় ইঙ্গিত
'দেশবিরোধী শক্তি যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়', ধর্মেন্দ্র প্রধানের পোস্টে বড় ইঙ্গিত
CJP Withdraws Agitation : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রতিবাদ কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত ককরোচ জনতা পার্টির
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রতিবাদ কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত ককরোচ জনতা পার্টির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget