ফটাফট: তিন লক্ষের দিকে এগোচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ
দেশে লাগামছাড়া করোনা। পরপর দু'দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই লক্ষ। একদিনে মৃত বেড়ে ১,৬১৯। সুস্থতার হার ৮৬%।
প্রতিদিনই আগের সব রেকর্ড ভাঙছে করোনা। রাজ্যে একদিনে আক্রান্ত প্রায় সাড়ে আট হাজার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮,৪১৯। একদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের। রাজ্য মোট সংক্রমিত ৬ লক্ষ ৫৯ হাজার ৯২৭ । মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৫৬৮।
রাজ্যে একদিনে সংক্রমণ মুক্ত ৪ হাজার ৫৩। মোট সংক্রমণ মুক্ত ৫ লক্ষ ৯৯ হাজার ৭২১। সুস্থতার হার ৯০.৯৯%।
কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ১৯৭। একদিনে মৃত্যু হয়েছে পাঁচজনের। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১ হাজার ৮৬০ জনের। মৃত্যু হয়েছে ছয়জনের। মুর্শিদাবাদে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।





















