Governor: প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু।
মাঝরাতে হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হল বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্রের। মৃতের নাম স্বপ্নদীপ কুণ্ডু। বাড়ি নদিয়ার
বগুলার হাঁসখালিতে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওরিয়েন্টেশন-সহ প্রথম তিনদিন ক্লাস করেছিলেন স্বপ্নদীপ। পছন্দের বিষয় নিয়ে পড়তে পারছেন বলে খুশিও ছিলেন। কোনও সমস্যার কথা জানাননি। মেলেনি সুইসাইড নোট। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ ওই ছাত্র মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে আজ ভোর সাড়ে ৪টে নাগাদ তাঁর মৃত্যু হয়। সহপাঠীরা জানিয়েছেন, হস্টেলের আবাসিক ছিলেন না স্বপ্নদীপ। বন্ধুদের সঙ্গে থাকছিলেন। দেহে আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ মৃতের সহপাঠীদের। দেহে বাইরে থেকে আঘাত নাকি, পতনজনিত কারণে আঘাতের চিহ্ন, খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ।





















