BJP - Tolabaji News | "বিজেপি যদি ভাবে রাজত্বে টিকে যাবে সেটা ভুল" , সমীর আইচ | Ghantakhanek Sange Suman
BJP - Tolabaji News | দেখুন আমি কালীপুজোর পরও বলেছিলাম, বদলের বাংলায় দুটো জিনিস বেড়েছে। এক, শব্দবাজি, আর দুই, তোলাবাজি। হ্যাঁ, ভালো জিনিসও প্রচুর হয়েছে। সবচেয়ে বড় কথা, স্পষ্ট শিল্পনীতি এবং শিল্প-সহায়ক জমিনীতি হচ্ছে। কিন্তু এটাও দিনের আলোর মতো পরিস্কার, যে তোলাবাজির অসুখটা আরও জাঁকিয়ে বসেছে। হেয়ার অয়েলের বিজ্ঞাপনে দেখি দাবি করা হয়, এই ওষুধ একেবারে গোড়ায় দিয়ে কাজ করে। কিন্তু এরাজ্যে তোলাবাজির, সেইরকম ওষুধ কোথায়? হ্যাঁ, এটাও ঠিক যে তোলাবাজি বিষয়টা, বিজেপি আমলে শুরু হয়নি, এবং তৃণমূল আমলে সেটা আন্তর্জাতিক স্তরে পৌঁছেছিল। আন্তর্জাতিক স্তরে বলছি, কারণ দুহাজার ষোলো সালের জুলাই মাসে, বিধাননগরে একটা তোলাবাজির ঘটনা নিয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু এই আন্তর্জাতিক দুর্নাম থেকে মুক্তি পেতেই তো মানুষ সরকারটা পাল্টেছে। তারপরেও তোলাবাজি কোন্ স্তরে গেলে রাজ্যের অর্থমন্ত্রীকে বলতে হয় -- "এটাই যেন নিউ নর্মাল। তোলাবাজি যতদিন থাকবে, ততদিন পুরোপুরি মানুষের আস্থা আমাদের ওপর আসবে না।" দেখুন, এই তোলাবাজির অভিযোগের তালিকা এত দীর্ঘ, যে আমরা এই অনুষ্ঠানে শুধু সেই অভিযোগগুলোই দেখাতে চলেছি, যেগুলো বিজেপি নেতানেত্রীরাই প্রকাশ্যে করেছেন। ভাবুন, বিরোধীরা নয়, সিপিএম, কংগ্রেস বা তৃণমূল নয়, বিজেপিরই অভিযোগ -- বিজেপির বিরুদ্ধে। তাতেই এরাজ্যের আকাশ-বাতাস একেবারে মুখরিত। এত কাঠখড় পুড়িয়ে, এত বিজেপি কর্মীর ঘাম, রক্ত, মিথ্যে মামলা, এমনকী মৃত্যুর বিনিময়ে যে পরিবর্তনটা হল, সেই নতুন আমলেও তোলাবাজির ট্র্যাডিশন, সমানে চলছে। সমীর আইচ মানবেন?





















