এক্সপ্লোর
Gurmeet Ram Rahim Singh: ম্যানেজার খুনে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম সিংহ | Bangla News
এবার প্রাক্তন ম্যানেজার খুনের ঘটনাতেও দোষী সাব্যস্ত হলেন স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম। মঙ্গলবার সাজা ঘোষণা করবে হরিয়ানার পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত। ১৯ বছর আগে, ২০০২ সালে ডেরা সাচ্চা সৌদা চত্বরেই খুন হন তৎকালীন ম্যানেজার রঞ্জিৎ সিংহ। সেই মামলাতেই এদিন ডেরা প্রধান গুরমিত রাম রহিম-সহ আরও চারজনকে দোষী সাব্যস্ত করে বিশেষ সিবিআই আদালত। ইতিমধ্যেই দুই মহিলা ভক্তকে ধর্ষণ ও সাংবাদিক খুনে কারাদণ্ডের সাজা ভোগ করছেন স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম।
আরও দেখুন






















