এক্সপ্লোর
SSKM-এ চলল গুলি! জখম এসআই
এসএসকেএমে চলল গুলি। উডবার্ন ব্লকের পিছনের নির্মীয়মাণ বিল্ডিংয়ে গুলিবিদ্ধ কলকাতা পুলিশের এক এসআই। আজ সকালে বাহিনী নিয়ে এসএসকেএমে ডিউটিতে যান সিকিওরিটি কন্ট্রোল অফিসার লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। পুলিশ সূত্রে খবর, কিছুক্ষণ পরেই উডবার্ন ব্লকের পিছনে নির্মীয়মাণ বিল্ডিংয়ের ভিতর থেকে গুলির শব্দ শুনে ছুটে যান অন্য পুলিশ কর্মীরা। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই এসআই-কে। পাশেই পড়েছিল তাঁর সার্ভিস রিভলবার। বর্তমানে ট্রমা কেয়ারের ক্রিটিক্যাল কেয়ারে চিকিত্সাধীন গুলিবিদ্ধ পুলিশ অফিসার। প্রাথমিক তদন্তে অনুমান, সার্ভিস রিভলবার থেকেই গুলি চলেছে। কীভাবে গুলি চলল, খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা
'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















