Madan Mitra | মদনের শিবির বদলে উত্তর ২৪ পরগনায় জল মাপছেন অন্য নেতারা
কলকাতা : মমতার শিবির 'দমবন্ধ' আবহাওয়া, বুধবারের বার বেলায় নিজেকে 'ফ্রি বার্ড' বলে ঘোষণা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। হাত মেলালেন ঋতব্রত তৃণমূলের সঙ্গে। মঙ্গলবারই পুর-দুর্নীতি মামলায় মদনের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে ইডি। তারপরেই বুধবার শিবির-বদল কামারহাটির বিধায়কের। বলে রাখা প্রয়োজন, শিবির বদলের আগে মমতাকে হোয়াটসঅ্যাপ করে 'সরি' বলেছেন তিনি। আর শিবির বদল করে বলেছেন, "তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। কেবল এই ঘর থেকে ওই ঘরে গেলাম।" তৃণমূলের অন্দরেই এই 'ঘর-বদলের' জেরে অস্বস্তিতে পড়েছেন নীচু তলার কর্মীরা। কামারহাটির বিধায়ক শিবির বদল করলেন, তারপর থেকেই পরিস্থিতি বুঝে জল মাপতে শুরু করেছেন উত্তর ২৪ পরগনার অন্য় নেতারা।
আরও পড়ুন : বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার

















