এক্সপ্লোর

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার

Kolkata Masjid: প্রাক্তন তৃণমূল বিধায়ক ও মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "আমরা কাল যাব, রাস্তায় নমাজ পড়ব।" সিদ্দিকুল্লা চৌধুরীকে 'ধর্ম ব্যবসায়ী' বলে কটাক্ষ দমদম উত্তরের বিধায়কের।

কলকাতা: কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ ঘিরে বিতর্ক। এতদিন বিমানবন্দরের ৭ নম্বর গেট দিয়ে ঢুকে সেখানে নমাজ পড়া যেত। এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আগামীকাল রাস্তায় বসে নমাজ পড়ার ডাক দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী।

আরও পড়ুন: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে

প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বাঁকড়া মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "আমরা কাল যাব, রাস্তায় নমাজ পড়ব।" তাঁর এই বক্তব্যের পাল্টা বলেছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। তিনি সিদ্দিকুল্লা চৌধুরীকে 'ধর্ম ব্যবসায়ী' বলে কটাক্ষ করেন।

কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক। প্রতিদিন যেখান দিয়ে ওঠানামা করে বহু বিমান, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের খুব কাছেই রয়েছে ১৩৬ বছরের পুরনো বাঁকড়া মসজিদ।

আরও পড়ুন: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা

বিজেপির দাবি, এয়ারপোর্ট চত্বরে থাকা এই মসজিদের কারণেই পরিকাঠামোগত সম্প্রসারণ করা যাচ্ছে না। নতুন বিজেপি সরকারের আমলে মসজিদ স্থানান্তরের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ করা হয়েছে। সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ করা হয়েছে বিমানবন্দর চত্বরে থাকা ওই মসজিদে গিয়ে নমাজ পড়ার রীতি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চিন-বাংলাদেশ সব কাছে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে এভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি।"

এতদিন কলকাতা বিমানবন্দরের ৭ নম্বর গেট দিয়ে ঢুকে মসজিদে যাওয়া যেত। এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বাঁকড়া মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "এয়ারপোর্ট অথরিটির সিগনেচার, অল আর রেকর্ডেড। অথরিটিকে আবার চিঠি দেব, আপনারা বাড়াবাড়ি করবেন না। নমাজ চলুক। ১ কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে বাংলার ৪ কোটি মুসলমান প্রতিবাদ করবে।"

দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, "ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লা চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় মেতেছেন। তিনি নাকি শুক্রবার ১ লক্ষ লোক নিয়ে রাস্তায় নামবেন, জোর করে নমাজ পড়তে যাবেন। দয়া করে কেউ আইনকে নিজের হাতে নেবেন না।" কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে ৭ নম্বর গেট।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Trinamool: ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Advertisement

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget