Plane Hijack News | কলকাতা-মুম্বইগামী বিমানে হুমকি বার্তা, গ্রেফতার সন্দেহভাজন এক যাত্রী
ABP Ananda LIVE : গতকাল কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকি বার্তা। এবার সেই ঘটনায় গ্রেফতার করা হল সন্দেহভাজন এক যাত্রীকে। ''ইচ্ছার বিরুদ্ধে অফিসে কাজে যেতে বাধ্য করা হয়েছিল''। যাত্রা ভেস্তে দিতেই ইচ্ছাকৃত হাইজ্যাকের ভুয়ো হুমকি,জিজ্ঞাসাবাদে স্বীকার ধৃতের, দাবি তদন্তকারীদের। গতকাল সন্দেহভাজন এই যাত্রীকে ধরেন ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিওরিটি-র আধিকারিকেরা। প্রথমে একাধিক যাত্রীর হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। এরপর ওই নমুনা দেখে সন্দেহভাজন বিমানযাত্রীকে গ্রেফতার করা হয়। আজ ধৃত যাত্রীকে আদালতে পেশ করবে NSCBIA থানার পুলিশ।
বরানগরে তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
বরানগরে তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য। 'মঙ্গলের পর বুধবারও তরুণীর বেপাত্তা মোবাইল থেকে মায়ের ফোনে হোয়াটস অ্যাপ কল'। খুনের আগে বেধড়ক মারধর তরুণীকে। ভারী বস্তু দিয়ে কিংবা ঘুষি মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে মুখ। সম্ভবত, দেওয়ালে ধাক্কা মারা হয় তরুণীকে, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য।





















