এক্সপ্লোর
তৃণমূলের অন্দরের পিকে বিরোধী ক্ষোভ কাজে লাগাচ্ছে বিজেপি, চড়ছে অভিযোগ-পাল্টা অভিযোগের পাল্লা
তৃণমূলের অন্দরে প্রশান্ত কিশোর ওরফে পিকের টিমের কাজকর্ম নিয়ে ক্ষোভ যত বাড়ছে, বিজেপি ততই সেই ক্ষোভকে কাজে লাগাতে চাইছে! লোকসভা ভোটে ফল অত্যন্ত খারাপ হওয়ার পর ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক করতে নিযুক্ত করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বিভিন্ন জেলায় গিয়ে, কলকাতায়, বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক, কর্মশালা করেন প্রশান্ত কিশোর! কিন্তু, সম্প্রতি তৃণমূলের একাধিক বিধায়ক তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। সবার প্রথমে শুক্রবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী মুখ খুলেছিলেন। তারপর নাম না করে পিকেকে আক্রমণ করেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, মুর্শিদাবাদের হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। বেসরকারি সংস্থা এসে তাদের রাজনীতি শেখাচ্ছে, বলে তোপ দেগে প্রশ্ন তোলেন তাঁরা।
অপরদিকে, তৃণমূলের একপক্ষের মত, হয়তো অন্য দলের অফার রয়েছে বা দলে হালে পানি পাচ্ছেন না, তাই পিকেকে সামনে এনে এসব কথা বলছেন বিক্ষুব্ধরা।
অপরদিকে, তৃণমূলের একপক্ষের মত, হয়তো অন্য দলের অফার রয়েছে বা দলে হালে পানি পাচ্ছেন না, তাই পিকেকে সামনে এনে এসব কথা বলছেন বিক্ষুব্ধরা।
রাজনীতি
'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের
'তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি', কটাক্ষ শমীক ভট্টাচার্যর
'বেইমানি করে অনেকে দল ছাড়ছেন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















