Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Samik On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য। কিন্তু এই আবহে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে, বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে বেআইনি কাজের অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
আরও পড়ুন,
গত ২ মাসে ২ ধাপে যোগ্য আবেদন কারীরা পেয়ে গিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। তবে বহু নারীই এখনও পাননি বলে অভিযোগ করছেন। অনেকে নিজেকে যোগ্য বলে দাবি করলেও , টাকা পাননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা কি আশা করতে পারেন যে অগাস্ট মাসে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ? মুখ্যমন্ত্রীর কথায়,"অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার-ভেরিফিকেশনে। ৩০ অগাস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য তাঁরা পেয়ে যাবেন।" অর্থাৎ, নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর যোগ্যতার শর্ত পূরণকারী সকল আবেদনকারীই অগাস্ট মাসে এই প্রকল্পের সুবিধা হাতে পাবেন। স্ট্যাটাস চেক করতে কোনো সমস্যা হলে সরকারি হেল্পলাইন বা নির্দিষ্ট পোর্টালে যোগাযোগ করা যেতে পারে। আর এমনও হতে পারে, অন্নপূর্ণা যোজনায় আপনার নথিগুলি এখনও যাচাই বা ভেরিফাই হয়নি পুরোটা। তাই তা পেন্ডিং আছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে এই মাসের শেষ অবধি ভেরিফিকেশনের সময় রয়েছে। তাই যখন যখন নথি যাচাই করে, যে যে যোগ্য প্রাপক প্রমাণিত হবেন, তখনই তাঁরা পরের মাসে প্রাপকের তালিকায় ঢুকে পড়বেন।

















