শিলিগুড়ি: 'অনুমতি না দিলে থানার ছাদে ওসির চেয়ারে পা দিয়ে সভা করব ', বিজেপির মিছিল থেকে হুঁশিয়ারি সায়ন্তনের
বিজেপির মিছিল এবং স্মারকলিপিকে কেন্দ্র করে শিলিগুড়ির ভেনাস মোড়ে ধুন্ধুমার। ভাঙা হল ব্যারিকেড। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। "আর কোনও কর্মসূচির অনুমতি নেওয়া হবে না। পুলিশ আটকালে থানায় গিয়ে চেয়ার টেবিলে পা তুলে সভা করব," হুঁশিয়ারি সায়ন্তন বসুর। এই সংস্কৃতি বাংলার নয়, কটাক্ষ তৃণমূলের।
বাড়ছে নারী নির্যাতন... অবনতি হচ্ছে আইন-শৃঙ্খলার।
এই অভিযোগে করোনা আবহে শুক্রবার প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেয় বিজেপির মহিলা মোর্চা। নেতৃত্বে মোর্চা-সভানেত্রী অগ্মিমিত্রা পাল ও দলের রাজ্য সম্পাদ সায়ন্তন বসু।
পুলিশের দাবি, বিজেপি নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছিল, করোনা আবহে জমায়েত বা মিছিল করা যাবে না।
দলের রাজ্য সভাপতির হঁশিয়ারি, এবার থেকে আর অনুমতিই নেওয়া হবে না।






















