এক্সপ্লোর
বিজেপির কার্যালয়ে ভাঙচুর,পতাকা-ফ্লেক্স জড়ো করে লাগানো হল আগুন, বরানগরের ঘটনা নিয়ে শুরু দোষারোপ-পাল্টা দোষারোপের পালা
উত্তর ২৪ পরগনার বরানগরে বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। গতকাল রাতে এই ঘটনা ঘটে। ওই চত্বরে বিজেপির যত ফ্লেক্স, দলীয় পতাকা ছিল সমস্ত এক জায়গায় এনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে যান বরানগর থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় তৃণমূল নেতা অঞ্জন পাল জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কোনওভাবে তৃণমূল যুক্ত নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে বরানগরে বিজেপির সংগঠন দিনকে দিন বাড়ছে। তাতেই তারা তৃণমূল নেতৃত্বের চক্ষুশুল হয়ে উঠেছে। সেই কারণে দলীয় কার্যালয় হামলা চালানো হয়েছে।
আরও দেখুন



















