এক্সপ্লোর
কনটেনমেন্টে জোনে ৭ দিন কড়া নজরদারি, তারপর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত
রাজ্যের কনটেনমেন্ট জোনে শুরু কড়া লকডাউন। সিল একাধিক এলাকা, রাস্তায় বসানো হল ব্যারিকেড। কনটেনমেন্ট জোনে ঢোকা-বেরোনোয় কড়াকড়ি। কনটেনমেন্টে জোনে ৭ দিন কড়া নজরদারি। ৭ দিন পর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত। কলকাতায় কনটেনমেন্ট জোন ২৫, হাওড়ায় ৫৬, উত্তর ২৪ পরগনা ৯৫, দক্ষিণ ২৪ পরগনা ৫৪, হুগলি ২১, উত্তর দিনাজপুর ৩০, নদিয়া ২৫, পশ্চিম মেদিনীপুর ২৩, পূর্ব বর্ধমান ২১, পুরুলিয়া ১৩, পূঃ মেদিনীপুর ১২, জলপাইগুড়ি ১১, দঃ দিনাজপুর ১০, বীরভূম ৯, বাঁকুড়া ৯, দার্জিলিং ৫, মুর্শিদাবাদ ৪, আলিপুরদুয়ারে কনটেনমেন্ট ৪, মালদা ৪, কালিম্পঙে কনটেনমেন্ট জোন ৩। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, কোচবিহারে কনটেন্টমেন্ট নেই।
আরও দেখুন


















