এক্সপ্লোর
'নজর ঘোরাতে দিদিমণি কদ্দিন ব্যাটিং করবেন?', হাথরসের প্রতিবাদে মমতার পথে নামা নিয়ে কটাক্ষ দিলীপের
মমতা বন্দোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ জানিয়েছেন এখানে পাড়ায় পাড়ায় এই সব ঘটনা ঘটছে আর সেই সব ঘটনা তৃণমূল কংগ্রেসের লোক করছে। তাঁর জবাব কে দেবে। সেখান থেকে দৃষ্টি ফেরাবার জন্য দিদিমনি রাস্তায় নেমেছেন। কতদিন দিদিমনি ব্যাটিং করবে আর ওঁনার আসল চেহারা কী জানা গিয়েছে। চোর, গুন্ডাদের নিয়ে ওঁনার রাজনীতি। আর সেই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না সেটা তিনি বুঝে গেছেন। লোকসভার আগে করেছেন লোক তাঁর যোগ্য জবাব দিয়েছেন।
আরও দেখুন


















