এক্সপ্লোর
HC on Upper Primary: প্যানেল থেকে মেরিট লিস্ট, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ করল আদালত
ফের আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই বাতিল করেছে আদালত। কলকাতা হাইকোর্টের শুক্রবারের রায়ে বলা হয়েছে ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উচ্চ প্রাথমিকে (Upper Primary) নিয়োগের জন্য যা যা পদক্ষেপ নেওয়া হয়েছিল পুরোটাই খারিজ করা হয়েছে। ২০২১ সালের ৪ জানুয়ারি থেকে সম্পূর্ণ নতুন করে এই প্রক্রিয়া শুরু করে ৩১ জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।
আরও দেখুন
















