এক্সপ্লোর
সুশান্তর শেষ যাত্রায় ২০ জনকে অনুমতি, হাজির কৃতী, কঙ্গনা, শ্রদ্ধা
ভিলে পার্লেতে পবনহংস এরোড্রোমের কাছে হিন্দু শ্মশানঘাটে সুশান্তের শেষকৃত্য। কুপার হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত। মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ জানান, বান্দ্রা পুলিশ স্টেশনে চিকিত্সকরা ময়নাতদন্তের রিপোর্ট জমা দিয়েছেন। গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়েই সুশান্তর মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ। ২ দিনের মধ্যে ভিসেরা পরীক্ষার রিপোর্ট মেলার সম্ভাবনা। পুলিশ সূত্রে খবর, দু’ ভাবে শ্বাসরোধে মৃত্যু হতে পারে। এক, গলায় ফাঁস লাগিয়ে।অথবা, বালিশ বা কোনও কিছু দিয়ে মুখ চাপা দেওয়া হলে।
আরও দেখুন





















