এক্সপ্লোর

Bengal Election Results: ভোট গণনা শুরুর আগেই ব্যারাকপুরে তুমুল উত্তেজনা, স্লোগান যুদ্ধে অশান্তি সকালেই

বিজেপিকে দেখে তৃণমূল জয় বাংলা স্লোগান দিয়েছে। পাল্টা জয় শ্রী রাম স্লোগান দিয়েছে বিজেপি। এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুরের এই এলাকা

সমীরণ পাল, ব্যারাকপুর: ভোট গণনা শুরুর আগেই ব্যারাকপুরে তুমুল উত্তেজনা। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের সামনে বিজেপি- তৃণমূল কাউন্টিংয় এজেন্টদের মধ্যে স্লোগান যুদ্ধ। বিজেপিকে দেখে তৃণমূল জয় বাংলা স্লোগান দিয়েছে। পাল্টা জয় শ্রী রাম স্লোগান দিয়েছে বিজেপি। এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুরের এই এলাকা।

নির্বাচন কমিশন জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে ৭৭টি কাউন্টিং সেন্টারে একসঙ্গে গণনা শুরু হবে। ভোট গণনার জন্য অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে। গণনাকেন্দ্রের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুরো প্রক্রিয়া যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে হয়, তার দায়িত্ব থাকবে কাউন্টিং অবজার্ভারদের ওপরে। অন্যদিকে, গণনাকেন্দ্রের বাইরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখবেন পুলিশ অবজার্ভাররা। তবে তাঁরা গণনা কক্ষে ঢুকতে পারবেন না। কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, গণনাকেন্দ্রে প্রবেশ সমপূর্ণভাবে QR কোড ভিত্তিক পরিচয়পত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ঢোকা যাবে না মোবাইল নিয়ে। 

কয়েক ঘণ্টা পরই প্রকাশ পাবে ছাব্বিশের ফলাফল। তার আগে, রাজ্যের একাধিক স্ট্রংরুমে ছড়াল উত্তেজনা। সল্টলেকের বিধাননগর কলেজের স্ট্রংরুমের বাইরে ক্যাম্প-অফিস ঘিরে সংঘাতে জড়াল তৃণমূল-বিজেপি। বর্ধমানে আবার এক ঘণ্টারও বেশি সময় সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ তুলল তৃণমূল। যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হল তরজা।    

আরও পড়ুন, ভরকেন্দ্র ভবানীপুরে গড় রক্ষা মমতার? না কি কালীঘাটে পদ্ম ফোটাতে পারবেন শুভেন্দু?

এবারের ভোটগণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গণনাকেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। এই জেলার ৩৩টি আসনের ভোটগণনা হবে ৮টি কেন্দ্রে। ফলতা বাদে দক্ষিণ ২৪ পরগনার ৩০টি আসনের জন্য ৬টি গণনাকেন্দ্র করা হয়েছে। কলকাতায় মোট ১১টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার জন্য মোট ৫টি গণনা কেন্দ্র করা হয়েছে।                        

গণনা শুরুর আগে মধ্যরাতের পর এক্স হ্যান্ডলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। শ্রীরামপুর, কৃষ্ণনগর থেকে আউশগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এমন ঘটনা সামনে এসেছে। দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে। রাত জেগে সমস্ত বিষয়ের উপর নজর রাখছি। আপনারাও রাত জেগে স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দিন', দলীয় কর্মীদের আহ্বান তৃণমূলনেত্রীর। 

Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget