এক্সপ্লোর

TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ

বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করার সমর্থনে একটি সই তাঁরও ছিল। কিন্তু এখন তিনি অভিষেকের পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : রাজনীতির খেলা বোঝা বড়ই কঠিন। কখন কে কোন  পক্ষ, তার হিসেব মেলানো জটিলই।  মমতা-তৃণমূলেই রয়েছেন  বলে নির্বাচন কমিশনকে ইমেল করে অবস্থান স্পষ্ট করলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ। অথচ এই শামিম আহমেদই কিন্তু বিধানসভা ভোটের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়েছিলেন। তাঁকে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করার সমর্থনে একটি সই তাঁরও ছিল। কিন্তু এখন তিনি অভিষেকের পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। একথা একেবারে কমিশনকে চিঠি লিখে জানিয়ে দিলেন এই বিধায়ক। 

নির্বাচন  কমিশনকে মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ জানিয়ে দেন, বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফে যদি তাঁর নামে কোনও হলফনামা জমা দেওয়া হয় সেটি যেন উপেক্ষা করা হয়। কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হলফনামা দিয়েছেন।

ভোটের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে যোগ দিয়েছিলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যে বিধায়করা সই করেছিলেন সেখানেও তাঁর নাম ছিল। তবে বৃহস্পতিবার রাতে তাঁকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায়। তারপর রাতেই নির্বাচন কমিশনকে ইমেল করে শামিম আহমেদ জানিয়ে দেন, তিনি মমতা-তৃণমূলের সঙ্গে আছেন।  

গত অগাস্টেই ঋতব্রত-তৃণমূল' ছেড়ে 'মমতা অনুগামী তৃণমূল'-এ যোগ দেন আমডাঙার বিধায়ক কাসেম সিদ্দিকি। 'মমতার সঙ্গেই আছি', বলে সাংবাদিক বৈঠকে বসে দাবি করেন আমডাঙার বিধায়ক কাসেম সিদ্দিকি। তিনি দাবি করেন, 'ভুল বুঝিয়ে ঋতব্রত তৃণমূল-এ নিয়ে যাওয়া হয়েছিল, হয়েছিল সাময়িক বিভ্রান্তিও'। মমতা অনুগামী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠক করে দাবি আমডাঙার বিধায়কের। তখনই  কুণাল ঘোষ দাবি করেন,  'কালীঘাট তৃণমূল-এর সঙ্গেই আছে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক, প্রয়োজনে গোপন ব্যালটে ফ্লোর টেস্ট হোক' ! 

বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর  মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত শিবিরের দিকে যোগ দেওয়ার ঢল নেমেছিল। তবে তার বিপরীত গতিও মাঝেমধ্যে দেখা যাচ্ছে। ঋতব্রত তৃণমূল ছেড়ে অনেকেই মমতা শিবিরে যোগ দিচ্ছেন।  এরও আগে বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফুর রহমান এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়েরে শিবিরে।   

আরও পড়ুন : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?

 

                           

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

KMC Election : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
থমকে গেলো পুরো নির্বাচন ! আদালতের বড় নির্দেশ
Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..
ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..
CM Mamata Banerjee:সিঙ্গুর নিয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনা আছে ? যা জানালেন মুখ্যমন্ত্রী..
সিঙ্গুর নিয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনা আছে ? যা জানালেন মুখ্যমন্ত্রী..
Jharkhand Road Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget