এক্সপ্লোর

বৃষ্টিবিঘ্নিত দিনে কুলদীপের ঝুলিতে পাঁচ উইকেট, ৩১ বছর পর ঘরের মাঠে ফলো অন করছে অস্ট্রেলিয়া

সিডনি: সিরিজ হার কার্যত নিশ্চিত। ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে নতুন লজ্জার সামনে অস্ট্রেলিয়া। টিম পেনদের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩০০ রানে। ভারতের প্রথম ইনিংসের চেয়ে ৩২২ রানে পিছিয়ে থেকে। ম্যাচ জিততে মরিয়া বিরাট কোহলি নিজেরা ব্যাট না করে প্রতিপক্ষকে ফলো অন করালেন। ৩১ বছর পর ঘরের মাঠে টেস্টে ফলো অন করছে অস্ট্রেলিয়া। কম আলোর জন্য শনিবার খেলা শেষ হয়েছিল নির্ধারিত সময়ের আগেই। রবিবারও অস্ট্রেলিয় ক্রিকেটভক্তদের স্বস্তি দিয়ে সকাল থেকে বৃষ্টি শুরু হয়। দিনের প্রথম সেশন খেলা শুরুই করা যায়নি। খেলা শুরু হয় লাঞ্চের পর। আর শুরুর ছয় বলের মধ্যে অস্ট্রেলিয় শিবিরকে ধাক্কা দেন মহম্মদ শামি। প্যাট কামিন্সকে বোল্ড করে দেন বাংলার পেসার। কিছু পরেই পিটার হ্যান্ডসকম্বকে তুলে নেন যশপ্রীত বুমরা। কুলদীপ যাদব ফেরান নাথান লায়নকে। তবে দশম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। অস্ট্রেলিয়ার দুই পেসার ব্যাট হাতে ক্রিজে ১৪ ওভার কাটিয়ে দেন। তবে কুলদীপের বলে মিড অনে হ্যাজলউডের ক্যাচ ফেলেন হনুমা বিহারী। শেষ পর্যন্ত কুলদীপই ফেরান হ্যাজলউডকে। চায়নাম্যান স্পিনার ৯৯ রান দিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নিলেন পাঁচ উইকেট। বৃষ্টি ও কম আলোর জন্য অনেকটা সময় নষ্ট হওয়ায় জয়ের জন্য মরিয়া কোহলি অস্ট্রেলিয়াকে ফলো অন করানো নিয়ে দুবার ভাবেননি। ১৯৮৮ সালের জানুয়ারিতে এই সিডনিতেই ইংল্যান্ড ফলো অন করিয়েছিল অস্ট্রেলিয়াকে। সেটাই ছিল দেশের মাটিতে অস্ট্রেলিয়াক শেষবার ফলো অন করার তিক্ত অভিজ্ঞতা। ৩১ বছর পর ফের সিডনিতেই অজিদের লজ্জা উপহার দিলেন কোহলিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিডনিতে ৩১ বছর আগে অবশ্য ম্যাচ ড্র করেছিল অস্ট্রেলিয়া। যদিও শামি-বুমরা-কুলদীপদের বিরুদ্ধে হারের লজ্জা এড়ানো বেশ কঠিন দেখাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget