এক্সপ্লোর

24 November Astrlogy : রাস পূর্ণিমাতেই আসবে অর্থ - ধনরাশি, সংসারে অগাধ সুখ, কোন কোন রাশির ভাগ্যে শুভ যোগ?

এই বিশেষ তিথিতে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে। কোন কোন রাশি বেশি লাভবান আকের তিথিতে ? 

রাস পূর্ণিমার দিনটি  ধর্মীয় দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ।এই দিনটিকে দেব দীপাবলিও বলে। বলা হয় , এই তিথিতে ভগবান বিষ্ণু, মহাদেব এবং দেবী লক্ষ্মীর আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পৌরাণিক কাহিনি অনুসারে, এই দিনেই ত্রিপুরাসুরকে বধ করে দেবতাদের সংকট থেকে মুক্ত করেছিলেন মহাদেব। সেই উপলক্ষে দেবলোকেও পালিত হয় আলোর উৎসব। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বিশেষ তিথিতে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে। কোন কোন রাশি বেশি লাভবান আকের তিথিতে ? 

মেষ 
এই  দিনটি মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ইতিবাচক হতে পারে। কর্মক্ষেত্রে  প্রশংসা পেতে পারেন। নতুন কোনও দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলতে পারে। তবে আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে। শরীর সুস্থ রাখতে নিয়মিত যোগব্যায়াম করতে পারেন।

বৃষ রাশি 
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। উপার্জনের বিকল্প পথ খুঁজে পেতে পারেন। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারবেন। ব্যবসায় নতুন পরিকল্পনা শুরু করার জন্য দিনটি অনুকূল। তবে বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভাবনাচিন্তা করুন। প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়বে। পরিবারের কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

মিথুন রাশি 
মিথুন রাশির জাতক-জাতিকাদের যোগাযোগের দক্ষতা বিশেষ কাজে আসতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে লাভজনক সুযোগ এনে দিতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনও চুক্তি বা কাজের প্রস্তাব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মোটের উপর অনুকূল থাকবে। তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।  

কর্কট রাশি 
কর্কট রাশির জাতক-জাতিকাদের আজ পরিবার এবং আর্থিক বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে হতে পারে। কর্মক্ষেত্রে সাময়িক কিছু বাধা এলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। ব্যবসায় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন।  বাজেট চাপ পড়তে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শ আপনার কাজে আসবে।  

সিংহ রাশি 
সিংহ রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস আজ সাফল্যের পথে এগিয়ে দিতে পারে। চাকরির জায়গায় গুরুত্বপূর্ণ কোনও কাজ সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহকের সন্ধান পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতির ইঙ্গিত রয়েছে। প্রেমের জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে। বন্ধুবান্ধবের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। 

কন্যা রাশি 
আজ কন্যা রাশির জাতক-জাতিকারা অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন কোনও দায়িত্বও আসতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ বা চুক্তির ক্ষেত্রে সমস্ত তথ্য খুঁটিয়ে যাচাই করে নিন। আর্থিক লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

24 November Astrlogy : রাস পূর্ণিমাতেই আসবে অর্থ - ধনরাশি, সংসারে অগাধ সুখ, কোন কোন রাশির ভাগ্যে শুভ যোগ?
রাস পূর্ণিমাতেই আসবে অর্থ - ধনরাশি, সংসারে অগাধ সুখ, কোন কোন রাশির ভাগ্যে শুভ যোগ?
Astrology : আজ দেব দীপাবলিতে বিরল শুভ যোগ ! এই ৭ রাশির দেবতাদের উজাড় করা আশীর্বাদ
আজ দেব দীপাবলিতে বিরল শুভ যোগ ! এই ৭ রাশির দেবতাদের উজাড় করা আশীর্বাদ
Astrology: বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, ৫ রাশির জীবনে অর্থ ঢেলে দেবেন মহাদেব ! ইচ্ছে পূরণ হবে এই সব ক্ষেত্রে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, ৫ রাশির জীবনে অর্থ ঢেলে দেবেন মহাদেব ! ইচ্ছে পূরণ হবে এই সব ক্ষেত্রে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
Kalker Rashifal: আগামীকাল জীবন বদলে যাচ্ছে এঁদের, সাফল্য মিলবে ৪ ক্ষেত্রে, কী ঘটবে মঙ্গলবার ?
আগামীকাল জীবন বদলে যাচ্ছে এঁদের, সাফল্য মিলবে ৪ ক্ষেত্রে, কী ঘটবে মঙ্গলবার ?
Advertisement

ভিডিও

Earthquake: ফের নেপালে ভূমিকম্প, দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত
BJP MLA Hospitalized: আচমকাই কোমর-পিঠে যন্ত্রণা, অসুস্থ হয়ে হাসপাতালে আরামবাগের বিজেপি বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৩.১১.২৬) পর্ব ২: ইংরেজিতেও রাজ্য়ের নাম হবে 'পশ্চিমবঙ্গ' পাস হল প্রস্তাব | রাজ্যে 'গোকুল' মিশনেরও ঘোষণা সরকারের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৩.১১.২৬) পর্ব ১: বিজেপিতে ঢোকার পরিকল্পনায় 'ভাল তৃণমূল'-এর ভোলবদল?
Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget