এক্সপ্লোর

Mahashivratri 2025: শিবরাত্রিতে ৪ প্রহরের পুজো শুরু কখন থেকে? কোন মন্ত্রে বশে থাকবেন মহাদেব?

প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয়। তাই শিব ভক্তদের জন্য মহাশিবরাত্রি তিথি অত্যন্ত বিশেষ।

কলকাতা: মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালিত হতে চলেছে। সনাতন ধর্ম মতে সমস্ত মনস্কামনা পূরণ ও মোক্ষ লাভের উৎসব এটি। 

এই তিথিতে চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। উল্লেখ্য, এই তিথিতেই শিব ও পার্বতীর বিবাহ হয়, অর্থাৎ শিব বৈরাগ্য ত্যাগ করে গৃহস্থ জীবনে প্রবেশ করেন। এর পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয়। তাই শিব ভক্তদের জন্য মহাশিবরাত্রি তিথি অত্যন্ত বিশেষ। এই তিথিতে চার প্রহরের পুজোর নির্দিষ্ট মাহাত্ম্য ও ফলাফল রয়েছে। 

মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময়

প্রথম প্রহরের পুজো: সন্ধ্যা ৬টা ১৯ মিনিট থেকে রাত ৯টা ২৬ মিনিট পর্যন্ত
দ্বিতীয় প্রহরের পুজো: রাত ৯টা ২৬ মিনিট থেকে মাঝরাত ১২টা ৩৪ মিনিট পর্যন্ত
তৃতীয় প্রহরের পুজো: মাঝরাত ১২টা ৩৪ মিনিট থেকে ২৭ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪১ মিনিট পর্যন্ত
চতুর্থ প্রহরের পুজো: ২৭ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪১ মিনিট থেকে সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত

চার প্রহরের পুজোর নিয়ম ও ফলাফল
শিব পুরাণ অনুযায়ী শিবরাত্রির দিনে শিবলিঙ্গে বাস করেন মহাদেব। তাই এই বিশেষ দিনে শিবলিঙ্গের পুজো করা উচিত। আবার শাস্ত্র মতে মহাশিবরাত্রিতে নিয়ম মেনে চার প্রহরের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। এখানে চার প্রহরের পুজো ও অভিষেকের নিয়ম, মন্ত্র এবং ফলাফল সম্পর্কে জেনে নিন।


প্রথম প্রহর
মহাশিবরাত্রিতে প্রথম প্রহরের পুজোয় জলধারা দিয়ে শিবের অভিষেক করা হয়। এই প্রহরে শিব পুজো করলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করা যায়।
মন্ত্র- ইদং স্নানীয়দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ। 

দ্বিতীয় প্রহর
এই শুভ দিনে দ্বিতীয় প্রহরের পুজোর দই দিয়ে শিবের অভিষেক করুন। এই প্রহরের পুজোর মাধ্যমে ধন-সমৃদ্ধি লাভ করা যায়।
মন্ত্র- ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ

তৃতীয় প্রহর
মহাশিবরাত্রির দিনে তৃতীয় প্রহরের পুজোর সময় ঘি দিয়ে শিবের অভিষেক করবেন। এর দ্বারা করলে মনস্কামনা পূরণ ও সন্তান সুখ লাভ করা যায়।
মন্ত্র- ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ

চতুর্থ প্রহর
এই প্রহরের পুজোয় প্রথমে মধু ও তার পর জলধারা দিয়ে শিবের অভিষেক করা হয়। শাস্ত্র মতে এই প্রহরে পুজো করলে মোক্ষ ও শিবের অশেষ আশীর্বাদ লাভ করা যায়।
মন্ত্র: ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নম

 

ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভের কোনও ধরনের বিশ্বাস, তথ্যের উপর সম্পাদকীয় কোনও মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajker Rashifol: অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
Astro: খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
Tomorrow Horoscope: এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
Daily Astro: আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল
আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget