এক্সপ্লোর

Astro Tips: আজ কোন সময়ে যাত্রা করলে ভাল ফল পেতে পারেন ? কোনও শুভকাজ করা যায়

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৫ মাঘ, ৩০ জানুয়ারি -

সূর্যোদয় - সকাল ৬টা ২৪ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ১৮ মিনিট

বারবেলাদি - ৭:৪৫ গতে ৯:৭ মধ্যে ও ১:১৩ গতে ২:৩৪ মধ্যে

কালরাত্রি - ৬:৫৬ গতে ৮:৩৪ মধ্যে

যাত্রা - নেই, রাত্রি ৮:৩৪ গতে যাত্রা শুভ উত্তরে নিষেধ, শেষরাত্রি ৪:৫৬ গতে পূর্বে দক্ষিণেও নিষেধ 

শুভকাজ- রাত্রি ৮:৩৪ গতে গর্ভাধান, বিবাহ

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ (Aries Horoscope)- যদি চান আপনার কাজে কেউ নাক না গলাক, তা হলে অত্যন্ত সতর্ক হয়ে কাজ করা দরকার। মেষ রাশির অল্পবয়সি জাতকদের মধ্যে যাঁরা লেখালেখিতে ইচ্ছুক, তাঁদের নিজের প্রতিভা তুলে ধরার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। নিজের আচরণ নিয়ন্ত্রণে নজর দিন। নম্রভাব আনা দরকার। না হলে সম্পর্কে চিড় ধরতে পারে।  

বৃষ (Taurus Horoscope)- কর্মক্ষেত্রে কিছু অশান্তি সামলাতে ব্যস্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 'চ্যালেঞ্জিং' কাজের সম্ভাবনা। তবে মনে রাখবেন, এসবের মধ্যে দিয়ে আপনাকে পরীক্ষা করা হচ্ছে। ব্যবসায়ীদের জন্য খানিকটা কঠিন দিন।

মিথুন (Gemini Horoscope)- কাজের জায়গায় কিছু আটকে থাকলে এদিন তা গতি পেতে পারে। আর্থিক সঞ্চয়ের দিকে বেশি করে নজর দেওয়ার সম্ভাবনা থাকছে। ভবিষ্যতে আর্থিক সমস্যা এড়াতে এই নিয়ে ব্যস্ত থাকতে পারেন। 

কর্কট (Cancer Horoscope)- নতুন কোনও ভাবনা আপনাকে এদিন ব্যস্ত রাখতে পারে। ব্যবসায়ীদের আরও বেশি পরিশ্রম করা দরকার। অল্পবয়সিরা ভুয়ো ফোন ইত্যাদি থেকে সতর্ক থাকুন। না হলে ফাঁদে পড়ে বড়সড় ক্ষতি হতে পারে।

সিংহ (Leo Horoscope)- কাজের জায়গায় মনের মতো অগ্রগতি না হলেও ধৈর্য ধরে থাকা দরকার। সময়মতো সব ঠিকঠাক এগোবে। যাঁরা ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের জন্য একটাই পরামর্শ। যথাসম্ভব আইনি জটিলতা থেকে দূরে থাকুন। 

কন্যা (Virgo Horoscope)- নিজের যুক্তিবোধে শান দিন। এতে অফিসের ঊর্ধ্বতনও সন্তুষ্ট হবেন। কারণ এই যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা থেকে আপনার অফিসও ফয়দা পাবে। প্রক্রিয়াগত কোনও সমস্যার জন্য ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে।  

তুলা (Libra Horoscope)- বাড়িতে দীর্ঘদিন ধরে কোনও সমস্যা চলছে? এদিন তা কিছুটা হলেও কমতে পারে। তবে ব্যবসায়ীরা সতর্ক থাকুন। অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায় কখনও-সখনও অল্প মুনাফা বড় ফয়দার থেকে বেশি জরুরি।  

বৃশ্চিক (Scorprio Horoscope)- অফিসে যে কোনও জায়গায় আপনাকে নিয়ে ভিত্তিহীন আলোচনা চলতে পারে। বসের কানে 'গসিপ'-ও তুলতে পারেন কোনও সহকর্মী। সতর্ক থাকা দরকার। প্রসাধন সামগ্রীর ব্যবসায়ী জড়িতদের বিক্রিবাটা বাড়তে পারে।   

ধনু (Sagittarius Horoscope)- অফিসের নথিপত্র হাতে কাছে রাখুন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কোনও মুহূর্তে তা চাইতে পারেন। ব্যবসায়ীদের পরামর্শ, লেনদেনে কোনও ধরনের প্রতারণা বা জালিয়াতি থেকে দূরে থাকাই শ্রেয়। অল্পবয়সি জাতকদের মধ্যে যাঁরা নাটক বা সংলাপ লিখছেন, তাঁদের জন্য় এদিন ভাল সময়। 

মকর (Capricorn Horoscope)- যে কোনও ধরনের বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির অল্পবয়সি জাতকদের। ঝাল ও মশলাদার খাবার এড়িয়ে যেতে পারলে ভাল। না হলে অ্যাসিডিটি, গ্যাস, অম্বলের মতো সমস্যার আশঙ্কা থাকছে। 

কুম্ভ (Aquarius Horoscope)- কিছুটা ঝঞ্ঝাটে কাটবে দিনটি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সম্পূর্ণ সহযোগিতা নাও পেতে পারেন। এই নিয়ে চিন্তিত থাকতে হতে পারে।  বাধা আসতে পারে কাজে। সতর্ক থাকা দরকার। 

মীন (Pisces Horoscope)- আপনি যদি বাড়ির কাজ পছন্দ করেন, তা হলে এদিন এই কাজে পরিবারের লোকজনকেও পাশে পাবেন। তবে চোখের কিছু সমস্যার আশঙ্কা থাকছে। তাই যথাসম্ভব ল্যাপটপ, মোবাইল থেকে দূরে থাকতে পারলে ভাল। কিছুক্ষণ পর পরই চোখে ঠান্ডা জলের ঝাপ্টা দিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Daily Astrology: মঙ্গলে হনুমানজির আশীর্বাদে ৩ রাশির বড় সাফল্য, বড় বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ, পদোন্নতি, আর্থিক লাভের জোরালো সম্ভাবনা
মঙ্গলে হনুমানজির আশীর্বাদে ৩ রাশির বড় সাফল্য, বড় বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ, পদোন্নতি, আর্থিক লাভের জোরালো সম্ভাবনা
Surya Nakshatra Parivartan 2026: আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সূর্য কেতুর নক্ষত্রে প্রবেশ, বড় জ্যাকপট এই রাশিতে
আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সূর্য কেতুর নক্ষত্রে প্রবেশ, বড় জ্যাকপট এই রাশিতে
Monday Astro: জীবনে উন্নতি, লটারি প্রাপ্তি হতে পারে কোন কোন রাশির ? কেমন কাটবে আজ ? পড়ুন আপনার রাশিফল
জীবনে উন্নতি, লটারি প্রাপ্তি হতে পারে কোন কোন রাশির ? কেমন কাটবে আজ ? পড়ুন আপনার রাশিফল
Saptahik Rashifal: রাজযোগে লক্ষ্মীর ঝাঁপি উপুড় হবে এই রাশির জীবনে! অর্থের বৃষ্টি কোন ক্ষেত্রে ? পড়ুন আপনার সাপ্তাহিক রাশিফল
রাজযোগে লক্ষ্মীর ঝাঁপি উপুড় হবে এই রাশির জীবনে! অর্থের বৃষ্টি কোন ক্ষেত্রে ? পড়ুন আপনার সাপ্তাহিক রাশিফল

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget