এক্সপ্লোর

Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?

Papiya Adhikari News: একটা সময়ে, যাত্রায় দাপিয়ে অভিনয় করেছেন পাপিয়া অধিকারী, বিধায়ক হওয়ার পরে তিনি তাঁকে আবার পুরোদস্তুর যাত্রায় দেখা যাবে?

কলকাতা: দীর্ঘদিন পরে, বাংলা ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন পাপিয়া অধিকারী (Papiya Adhikari), সোমনাথ সেন পরিচালিত সিনেমা, 'পাখির বাসা'-তে অভিনয় করতে দেখা যাবে, পাপিয়া অধিকারীকে। একটা সময়ে তাঁকে সিনেমায় মুখ্যভূমিকায় সুযোগ দেওয়া হত না তাঁকে, ছবির পোস্টারে নাম, ছবি পর্যন্ত ব্যবহার করা হত না তাঁর। তাতে নাকি সিনেমা মুক্তিতে সমস্যা হত। 'পাখির বাসা' ছবিটির শ্যুটিং বেশ অনেকদিন আগে হলেও, ছবিটি এখন মুক্তি পাচ্ছে। নতুন ছবি মুক্তির আগে, পুরনো সময় নিয়ে কথা বললেন পাপিয়া অধিকারী। কথা বললেন, আগামীর পরিকল্পনা নিয়েও। 

মুখ্যচরিত্রে অভিনয় নিয়ে অকপট পাপিয়া অধিকারী

এই সিনেমায় কাজ নিয়ে পাপিয়া অধিকারী বলছেন, 'এর মধ্যে মানুষ আমায় পর্দায় দেখলেও, আমার মুখ পোস্টারে রাখা হয়নি। তাতে যদি ছবি মুক্তির সমস্যা হয়.. নন্দন বা অন্যান্য সরকারি জায়গায় আমাদের ছবি মুক্তি পেতে দেওয়া হয়নি। আইনক্সেও থাকেনি.. কেন থাকেনি জানি না। এখন হয়তো আর সেটা হবে না। নজরুল তীর্থ অনেকটা দূরে, সেখানে হয়তো কিছু কিছু ব্যানার পোস্টারে আমার ছবি দেখা গিয়েছে। আমার বন্ধুরা ইতিমধ্যেই আমায় নিয়ে বেশ কিছু ছবি করেছে। সোমনাথ সেনের 'পাখির বাসা' তেমনই একটি ছবি। সদ্যই মুক্তি পাচ্ছে সেটা। বিধায়কের দায়িত্ব এখন এত বেশি যে, সমানতালে অভিনয় চালাতে পারছি না। এতরকম কাজ হচ্ছে... তাতে সারাদিন সময় চলে যাচ্ছে। বহু মানুষের বহু অভিযোগ রয়েছে। প্রচুর কাজ রয়েছে তাই এখনই শ্যুটিংয়ে যোগ দিতে পারছি না। সেপ্টেম্বরের আগে পুরোপুরি অভিনয় শুরু করা অসম্ভব। অনেক জায়গাতেই মুখ্যচরিত্রে অভিনয়ের অফার পাচ্ছি। অনেকে বাড়িতে চিত্রনাট্য ও রেখে গিয়েছেন। খারাপ লাগে এটাই যে, একজন দাপুটে অভিনেত্রীকে বসিয়ে রাখা হয়েছিল। যাঁরা এখন চরিত্রের অফার নিয়ে আসছেন, তাঁরা আগেও জানতেন যে, আমি এই কাজটি করতে পারি। কিন্তু যদি মুক্তির জন্য সমস্যা হয়, সেই কারণে তাঁরা তখন আসতে পারেননি আমার কাছে। দিন বদলেছে। আশা করি, বাংলা ছবি আবার পাপিয়া অধিকারীকে নিজের মতো করে ফিরে পাবে।'

যাত্রার মঞ্চে ফের দেখা যাবে পাপিয়া অধিকারীকে?

একটা সময়ে, যাত্রায় দাপিয়ে অভিনয় করেছেন পাপিয়া অধিকারী, বিধায়ক হওয়ার পরে তিনি তাঁকে আবার পুরোদস্তুর যাত্রায় দেখা যাবে? অভিনেত্রী বিধায়ক বলছেন, '২৩ বছর যাত্রায় অভিনয় করেছি আমি। প্রতি বছরই আমার কাছে যাত্রার অফার আসত। কিন্তু আমি বলেছিলাম, 'আমায় নেবেন না, মারামারি হবে, আপনাদের মঞ্চ ভেঙে দেবে।' এসব তো ওরা করার জন্য মুখিয়েই ছিল। প্রচুর যাত্রার অফার এখনও এসেছে, কিন্তু এখনই সেটায় আমি রাজি হতে পারছি না। যাত্রা তো রোজকার ব্যাপার, ১০০ থেকে ১৫০টা শো অন্তত, আমি তো এভাবেই অভিনয় করতাম। সেটা এখন সম্ভব নয়। প্রাক্তন সরকারের সাংসদেরা কীভাবে করতেন, সেটা আমার কাছে একটা মস্ত জিজ্ঞাসা। তাহলে কি তাঁদের বিধায়ক, সাংসদের কাজে সাহায্যের জন্য প্রচুর মানুষ ছিল? কারণ আমি তো দেখছি, সরকারি কাজ ছেড়ে দেড়শো পালার শো করা প্রায় অসম্ভব। জানি না তাঁরা কীভাবে করতেন।'

আরও পড়ুন: Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Big Boss Bangla: ভাঙল পাত্র, হাতাহাতি হওয়ার পরিস্থিতি! নন্দিনী-সৃজলাকে সমর্থন করতে গিয়ে গোটা হাউজেরই বিপক্ষে চলে গেলেন একজন?
ভাঙল পাত্র, হাতাহাতি হওয়ার পরিস্থিতি! নন্দিনী-সৃজলাকে সমর্থন করতে গিয়ে গোটা হাউজেরই বিপক্ষে চলে গেলেন একজন?
Salman Khan: সলমন খানের স্বস্তি! বিশ বাঁও জলে বিতর্কিত সিনেমা 'কালা হিরণ'-এর মুক্তি
সলমন খানের স্বস্তি! বিশ বাঁও জলে বিতর্কিত সিনেমা 'কালা হিরণ'-এর মুক্তি
Prabhat Roy: বর্তমান প্রজন্ম অভিনয় দক্ষতার চেয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নিয়ে বেশি ভাবে: প্রভাত রায়
বর্তমান প্রজন্ম অভিনয় দক্ষতার চেয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নিয়ে বেশি ভাবে: প্রভাত রায়
Tollywood News: ওজন বেড়েছে, চোখের তলায় কালি, কী হয়েছে ছোটপর্দার নায়িকার? অবশেষে মুখ খুললেন...
ওজন বেড়েছে, চোখের তলায় কালি, কী হয়েছে ছোটপর্দার নায়িকার? অবশেষে মুখ খুললেন...
Advertisement

ভিডিও

Dumdum TMC: তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৯.২০২৬)পর্ব ২:'না পোষালে চাকরি ছেড়ে দিন', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৯.২০২৬)পর্ব ১: অভিষেকের বাড়ি থেকেই গ্রেফতার অভিষেকের PA
Sourav Ganguly News : ‘CAB-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় | ABP Ananda
CAB News : 'নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?', প্রশ্ন তুললেন রীতেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget