এক্সপ্লোর

Astro Tips: আজ শুধুমাত্র এই শুভকাজটি করতে পারেন, যাত্রা কেমন ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৫ অগ্রহায়ণ, ২ ডিসেম্বর -

সূর্যোদয় - সকাল ৬টা ৬মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৪টা ৪৮ মিনিট

কালবেলাদি - ৭:২৬ মধ্যে ১২:৪৭ গতে ২:৭ মধ্যে, ৩:২৭ গতে ৪:৪৮ মধ্যে

কালরাত্রি - ৬:২৭ মধ্যে ও ৪:২৬ গতে ৬:৬ মধ্যে

যাত্রা - নেই

শুভকাজ- দিবা ৭:২৬ গতে ৩:২৭ মধ্যে বিপণ্যারম্ভ 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে ডিসেম্বরের রাশিফল-

মেষ- এই রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাসটি ব্যবসার দিক থেকে ভাল। আপনার সমস্ত বাকি থাকা কাজ এই মাসেই শেষ হবে। বিয়ের জন্য মন তৈরি করে ফেলতে পারেন। প্রেমে ভাল সময়। স্বাস্থ্যের যত্ন নিন, আপনার চোখের সমস্যা হতে পারে।

বৃষ- ব্যবসায়িক দিক থেকে বৃষ রাশির জাতকদের জন্য এই মাসটি লাভজনক হবে। এই মাসে আপনি খুব ভেবেচিন্তে প্রতিটি সিদ্ধান্ত নেবেন। আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলবেন। প্রেম ও পারিবারিক জীবনে সুখ থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন, নিজেকে পরীক্ষা করুন।

মিথুন - মিথুন রাশির জাতকদের ডিসেম্বর মাসটি দারুণ যাবে। এই মাসে আপনার কঠোর পরিশ্রম ফল দেবে। চাকরিজীবীদের বদলির সম্ভাবনা অনেক। পারিবারিক জীবন ভাল যাবে, সবার মধ্যে ভালবাসা থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। কোনও বিষয়ে উত্তেজনা থাকতে পারে।

কর্কট - কর্কট রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাসটি ভাল। এই মাসে আপনার আয় বৃদ্ধি পাবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং শক্তি জোগাবে এবং আপনি ভাল কাজ করবেন। প্রেম করলে এই মাসে আপনার সঙ্গীকে বেশি সময় দিতে পারবেন না, তবে, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন, মেরুদণ্ডে সমস্যা দেখা দিতে পারে।

সিংহ - সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটি ব্যবসার দিক থেকে ভাল। এই মাসে আপনার ব্যবসার ত্রুটিগুলি কাটিয়ে উঠবেন। এই মাসে নতুন চাকরির খোঁজ না করাই ভাল। দাম্পত্য জীবন ভাল যাবে। সুস্থ ও ফিট থাকতে শারীরিক ও মানসিক উভয় দিকেই সমান মনোযোগ দিন।

কন্যা- ডিসেম্বর মাসে ব্যবসায় একটি নতুন পদ্ধতি অবলম্বন করে ভাল মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। আত্মবিশ্বাসের জেরে উন্নতি এবং পদোন্নতি পেতে পারেন। এই মাসে কিছু কাজে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন।

তুলা - এই রাশির জাতকদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি ব্যবসায় ভাল। এই মাসে আপনার ব্যবসা গতি পেতে পারে। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে। এই মাসে নিরিবিলি জায়গায় যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন এবং রক্তচাপ পর্যবেক্ষণে রাখুন।

বৃশ্চিক - এই রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বরে ভাল সম্পর্ক গড়ে তোলা ব্যবসায় লাভজনক হতে পারে। আপনি যদি অবিবাহিত হন তবে এই মাসে সঙ্গী খুঁজে পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। আপনার স্বাস্থ্যের যত্ন নিন, এই মাসে সমস্যায় পড়তে হতে পারে।

ধনু - এই রাশির জাতকদের ডিসেম্বর মাসে লাভ বাড়তে পারে। এই সময়টি আপনার জন্য অনুকূল, আপনার ব্যবসা প্রসারিত করতে পারেন। প্রেমিক-প্রেমিকা গাঁটছড়া বাঁধার প্রস্তুতি নিতে পারেন। মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন।

মকর - এই রাশির জাতকরা ডিসেম্বর মাসে সমাজসেবা করে পুণ্য অর্জন করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মান বাড়বে। সিনিয়র এবং জুনিয়ররা আপনার নেতৃত্বের গুণে মুগ্ধ হবেন। এই মাসে আপনি আপনার ফিটনেসের দিকে মনোযোগ দিতে পারেন।

কুম্ভ - এই মাসে আপনার আয়ের উৎস বাড়বে, নতুন কাজ শুরু করতে পারেন। পরিশ্রম করতে থাকুন, শীঘ্রই ফল পাবেন। কর্মজীবনে বৃদ্ধির দিক থেকে এই মাসটি ভাল। কথাবার্তায় সংযম রাখুন, বাবার সঙ্গে মতবিরোধ হতে পারে।

মীন - এই রাশির ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন উপহার মিলবে। আপনি শীঘ্রই কিছু ভাল খবর পেতে পারেন। আপনার পরিবারের জন্য আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা আপনাকে সাফল্য এনে দেবে। স্বাস্থ্য সম্পর্কে কোনও ভুল করবেন না, স্বাস্থ্যের যত্ন নিন।

ডিসক্লেমার : কার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Kalker Rashifal : কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
Kalker Rashiphal : কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
Surya Ketu Yuti: আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
Kalker Rashiphal : রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে
রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget