এক্সপ্লোর

Astro Tips : আজ কোন ক্ষণে সারবেন কাজ ? শুভকাজের কোনও যোগ আছে ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৩ পৌষ, ৯ জানুয়ারি -

সূর্যোদয় - সকাল ৬টা ২৫ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ৪ মিনিট

বারবেলাদি - ৭:৪৫ গতে ৯:৪ মধ্যে ও ১:৪ গতে ২:২৪ মধ্যে

কালরাত্রি - ৬:৪৪ গতে ৮:২৪ মধ্যে

যাত্রা - শুভ পূর্বে ও উত্তরে নিষেধ, সন্ধে ৫:৩ গতে দক্ষিণেও নিষেধ, রাত্রি ৮:৩৯ গতে যাত্রা নেই

শুভকাজ- নেই

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ : সতর্কভাবে অফিসে নিজের কাজ শেষ করবেন। সতর্ক না থাকলে কাজ নষ্ট হয়ে যেতে পারে। ব্যবসায়ীরাও এদিন সতর্ক থাকবেন। যে কোনও ধরনের বিনিয়োগ করার আগে সবদিক আলোচনা করে ভেবে নিয়ে তবেই পরিকল্পনা করবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সাবধানে এগোন। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য় নিয়ে সাবধানে থাকতে হবে।

বৃষ: দিনটি ভাল যাবে। অফিসে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা ব্যবহার করুন। নয়তো বিরোধীরা আপনার সুবিধা নিতে পারে, ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীরা সাময়িক ক্ষতির মুখে পড়তে পারেন, তবে শীঘ্রই অবস্থায় বদল হবে। কোনওরকম ঝামেলা থেকে দূরে থাকুন।  
 
মিথুন : আটকে থাকা কাজগুলি দ্রুত শেষ করার চেষ্টা করুন। সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যবসা বৃদ্ধির জন্য় ভাল দিন এটি। বড়দের পরামর্শ মেনে কাজ করলে ভাল হবে। কোনও ধরনের তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। খাওয়া-দাওয়ার দিকে নজর রাখুন।

কর্কট: অনলাইনে কাজ করলে সবসময় মেলের দিকে নজর রাখুন। যাতে গুরুত্বপূর্ণ কোনও মেল নজর এড়িয়ে না যায়। আজ কোনও কাজ করতে ভাল না লাগলে বিশ্রাম নিতে পারেন। পরিবারের বয়স্ক মহিলার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন।   

সিংহ: তালিকা মেনে কাজ করুন। তাহলে সহজেই কাজ শেষ হবে। আপনার কর্মদক্ষতায়  কর্মকর্তারা খুব খুশি হবেন। ব্যবসায়ীরা এদিন মুনাফা দেখতে পারেন। অর্থের অভাব হবে না। মনসংযোগ বৃদ্ধির চেষ্টা করুন। পরিবারের চাহিদা মেটানোর চেষ্টা করুন।  

কন্যা:অফিসে পরিস্থিতির দিকে নজর রাখুন। অপ্রীতিকর কিছু ঘটতে পারে। শুরু থেকেই ঠিকমতো কাজ করুন যাতে কেউ ভুল না ধরতে পারে। চিকিৎসা সংক্রান্ত জিনিসের ব্য়বসায়ীরা সমস্ত কাগজ ও নথি ঠিক রাখুন, প্রয়োজন পড়তে পারে। বন্ধুর সঙ্গে সমস্যা মিটিয়ে নিন।

তুলা: অর্থ সম্পর্কিত কাজ করছেন এমন কেউ কাজের ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন। সাবধানে যে কোনও আর্থিক সিদ্ধান্ত নিন। ব্যবসায়ীরা পুরস্কার পেতে পারেন। আত্মবিশ্বাস ভাল থাকবে তার প্রতিফলন ঘটবে কাজে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্য়া থাকবে দ্রুত চিকিৎসক দেখাবেন।   

বৃশ্চিক: কাজের জন্য কোথাও ভ্রমণে যেতে হতে পারে। অফিস ট্রিপের সব কাগজ গুছিয়ে রাখুন যাতে পরে ঝামেলা না হয়। ব্যবসায়ীরা ভাল আয় পেতে গেলে ব্যবসায় আরও অর্থ বিনিয়োগ করুন। এখনই নতুন কোনও কাজ শুরু করবেন না।

ধনু: কর্মক্ষেত্রে সব কাজ ভালভাবে শেষ করতে পারবেন। এখনই নতুন কোনও কাজ শুরু করবেন না। ব্যবসায়ী আজ খুব বড় লাভ চোখে দেখবেন না। তবে ছোট ছোট লাভ হবে, তাতেই স্বস্তি পাবেন। শরীর সুস্থ রাখার জন্য মেপে খাবার খান।   

মকর: বেকাররা চাকরির খোঁজ পেতে পারেন। কেউ কেউ বিদেশেও চাকরির সুযোগ পেতে পারেন। গবেষণা সংক্রান্ত কাজে রয়েছেন এমন ব্যক্তিরা এদিন কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। অগ্নি দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন। সামাজিক কোনও কাজে যোগ দিতে পারেন।  

কুম্ভ : অফিসের কোনও কাজ নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। মন শান্ত রাখুন। কাজের মাঝে বিশ্রাম নিতে হবে আপনাকে। যাঁরা নতুন ব্য়বসা শুরু করেছেন তাঁরা ব্যবসার হিসেব নিকেশ নিয়ে সতর্ক থাকুন। পরিবারের সদস্যের কাছ থেকে কোনও উপহার পেতে পারেন।

মীন: দিনটি ভাল যাবে। সহকর্মীদের সঙ্গে ছোটখাট তর্ক হতে পারে। তবে এসব এড়িয়ে চললেই ভাল। ব্যবসা সম্পর্কিত ভাল খবর পারেন। বাড়িতে কোনও পরিবর্তন চাইলে প্রথমেই পরিবারের সদস্যের সঙ্গে কথা বলুন। স্বাস্থ্য় নিয়ে সতর্ক থাকুন। ভুল বন্ধুদের থেকে দূরে থাকুন। 

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahalaxmi Rajyog 2026: মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
Daily Astrology: সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
Daily Astrology: সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
Astrology : ১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!
১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget