এক্সপ্লোর

Astro Tips: আজ মনসাপুজোর দিন শুভক্ষণ রয়েছে কখন ? কোন কোন দিকে যাত্রা করা উচিত হবে না ?

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। (Religion) আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Paji) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র (astrology) অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। (Panjika)  তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৭ ভাদ্র, ৪ সেপ্টেম্বর -

সূর্যোদয়- সকাল ৫টা ২৩ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫টা ২১ মিনিট

কালবেলাদি- ৬:৫৬ গতে ৮:৩০ মধ্যে ও ২:৪৪ গতে ৪:১৭ মধ্যে

কালরাত্রি- ১০:১০ গতে ১১:৩৭ মধ্যে 

যাত্রা- শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ, দিবা ৩:২০ গতে যাত্রা নেই

শুভকাজ- দীক্ষা, দিবা ২:৪৪ মধ্যে (অতিরিক্ত গাত্রহরিদ্রা ও অব্যূঢ়ান্ন ) নামকরণ, দেবতাগঠন, শান্তিস্বস্ত্যয়ন

পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রীশ্রীমনসাদেবী ও অষ্টনাগ পূজা

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ- বিতর্ক এড়িয়ে চলুন। বাড়ির কোনও জিনিস কেনার জন্য অর্থ ব্যয়। যার জন্য মানসিক শান্তি নষ্ট হতে পারে। সন্তানদের সময় কাটান। অবসর সময়ে সিনেমা দেখতে পারেন।

বৃষ- আজ অন্যদের কাছে আকর্ষণের কারণ হয়ে উঠবে। অর্থ সঞ্চয়কে বুদ্ধিকে কাজে লাগান। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে।

মিথুন- নিজের উন্নতি সাধনে মন দিন। ভাইবোনদের সাহায্য পাবেন। বাড়ির পরিবেশ উন্নতির সম্ভাবনা। পরিবারের বর্ষীয়ান সদস্যের থেকে পরামর্শ নিন।

কর্কট- নিজেকে সংযত রাখতে হবে। কাউকে আর্থিকভাবে সাহায্য করুন। পড়ুয়াদের আরও বেশি মনোযোগী হতে হবে। অস্থিরতা বাড়তে পারে।

সিংহ- কাজে এনার্জি কম থাকবে। সামান্য কারণে বিরক্ত হতে পারেন। অকারণে অর্থ ব্যয় নয়। সামাজিক অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। ধর্মীয় কাজে মন দিতে পারেন।

কন্যা- মানসিক চাপ বাড়বে। বুঝে অর্থ ব্যয় করুন। ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কেরিয়ার পরিকল্পনা সম্পর্কে বাবা-মাকে বলার আদর্শ সময়। কর্মক্ষেত্রে ভাল দিন কাটবে।

তুলা- বন্ধুদের সঙ্গে অবসর সময় কাটান। বৈদ্যুতিন কোনও যন্ত্র খারাপ হওয়ার আশঙ্কা। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক সময় কাটবে।

বৃশ্চিক-  সমস্যা সমাধানে হাসিকে কাজে লাগান। যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন। বন্ধুর থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। ছোটখাটো বিষয়ে মেজাজ খারাপ করবেন না।

ধনু- যে কোনও সমস্যায় ভাইবোনকে পাশে পাবেন। সন্তানকে সময় দিন। সঙ্গীর কাছে ভালবাসা প্রকাশ করুন। আজ দক্ষতা এবং ক্ষমতা দেখানোর জন্য আদর্শ দিন।

মকর- শরীর ভাল রাখতে যোগব্যায়াম করতে পারেন। সারাদিনের এনার্জি পাবেন। ব্যবসায়ীদের অর্থের বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। চুরির আশঙ্কা রয়েছে।

কুম্ভ- স্বাস্থ্যের দিকে নজর দিন। আর্থিক সঙ্কটে পরিবারের পাশে দাঁড়ান। বিতর্ক এড়াতে সরাসরি কথা বলুন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা।  

মীন- স্বাস্থ্য ভাল থাকবে। বিনিয়োগের বিষয়ে পরামর্শ নিন। বন্ধুদের সঙ্গে বিকেলের পর ভাল সময় কাটবে। সৃজনশীল কাজে বাধা আসতে পারে। ব্যস্ততার মাঝেও বাড়ির কাজ শেষ করতে পারবেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalker Rashiphal : রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে
রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে
Shani Astrology : পরশু থেকে সাবধান ! তিন রাশির জন্য পরপর চ্যালেঞ্জ , শনির নক্ষত্র পরিবর্তনে কাদের কঠিন সময় শুরু?
পরশু থেকে সাবধান ! তিন রাশির জন্য পরপর চ্যালেঞ্জ , শনির নক্ষত্র পরিবর্তনে কাদের কঠিন সময় শুরু?
Daily Astrology: মঙ্গলে হনুমানজির আশীর্বাদে ৩ রাশির বড় সাফল্য, বড় বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ, পদোন্নতি, আর্থিক লাভের জোরালো সম্ভাবনা
মঙ্গলে হনুমানজির আশীর্বাদে ৩ রাশির বড় সাফল্য, বড় বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ, পদোন্নতি, আর্থিক লাভের জোরালো সম্ভাবনা
Surya Nakshatra Parivartan 2026: আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সূর্য কেতুর নক্ষত্রে প্রবেশ, বড় জ্যাকপট এই রাশিতে
আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সূর্য কেতুর নক্ষত্রে প্রবেশ, বড় জ্যাকপট এই রাশিতে

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget