এক্সপ্লোর

Astro Tips : আজ মধ্যাহ্নের পর কোনও শুভকাজ করা যায় ? বারবেলা-কালরাত্রি কখন

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২২ মাঘ, ৬ ফেব্রুয়ারি -

সূর্যোদয় - সকাল ৬টা ২১ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ২৩ মিনিট

বারবেলাদি - ৭:৪৩ গতে ৯:৬ মধ্যে ও ১:১৪ গতে ২:৩৭ মধ্যে 

কালরাত্রি - ৭:০ গতে ৮:৩৭ মধ্যে

যাত্রা - শুভ উত্তরে নিষেধ, দিবা ৯:৬ গতে অগ্নিকোণে ঈশানেও নিষেধ, দিবা ১২:০ গতে যাত্রা নেই

শুভকাজ- নেই 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি - কর্মক্ষেত্রে সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। নতুন চিন্তাভাবনা করতে পারেন। সেই মতো কাজও করতে পারেন। গাড়ির ব্যবসা যাঁরা করেন তাঁদের জন্য ভাল দিন হতে পারে। অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে কাজ করুন। সন্তানের বিয়ের যোগ আসতে পারে। স্বাস্থ্য নিয়ে ছোটখাট সমস্যা হলেও আতঙ্কিত হবেন না।

বৃষ রাশি - অফিসে উচ্চপদে থাকলে অধস্তন কর্মচারীদের প্রতি রাগ দেখাবেন না। তাঁদের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করুন। সব কাজ ঠিকমতো হবে। যাঁরা ব্যবসায়ী তাঁরা সরকারি নিয়ম লঙ্ঘন করে কাজ করবেন না। নয়তো আইনের ফাঁদে পড়ে আপনার ব্য়বসায় প্রচুর ক্ষতিও হতে পারে। বড় ভাইয়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। 

মিথুন রাশি - অফিসে শুভাকাঙ্খীদের কাছ থেকে এমন তথ্য পেতে পারেন, যা আপনার কাজে লাগবে। সেই তথ্যের মাধ্যমে আপনার কাজ হাসিল হতে পারে। ব্যবসায়ীরা যা যা ঋণ নিয়েছেন তা ফেরত দেওয়া শুরু করতে পারেন। 

কর্কট রাশি - পূর্ণ শক্তির সঙ্গে কাজ করুন। সময় বাঁচানোর জন্য কাজ করতে পারেন। আপনার কাজে কর্মকর্তারা খুশি হবেন। গ্রাহকের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন তাতে আপনার ব্য়বসায় লাভ হবেই। গ্রাহকদের সঙ্গে ভাল আচরণ বজায় রাখুন। পড়াশোনায় সময় দিতে হবে শিক্ষার্থীদের। বাবা-মায়ের নির্দেশ মেনে চলার চেষ্টা করুন।

সিংহ রাশি  - এদিন চাপ থাকবে না খুব একটা। যে স্ট্রেসের কারণে এতদিন সমস্যায় ছিলেন, তা এদিন কেটে যেতে পারে। মনে শান্তি পাবেন। আপনার বক্তৃতা ও আচরণের কারণে নজরে পড়তে পারেন। কোনও বড় চুক্তি হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। 

কন্যা রাশি- কাজের প্রতি নিবেদিতপ্রাণ হবেন আপনি। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার এই কাজ দেখে খুশি হবে। প্রতিষ্ঠিত ব্যবসায় খুব বেশি বদল করার দরকার নেই। বদল করলে এখন ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাঁরা রয়েছেন তাঁরা সাফল্য় দেখতে পারেন। তর্কবিতর্ক এড়িয়ে চলুন।  

তুলা রাশি - দিনটি ভাল যাবে। অফিসে গুরুত্বপূর্ণ কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। সতর্ক হয়ে সেই কাজ শেষ করতে হবে আপনাকে। ব্যবসায়ী আশা অনুয়ায়ী মুনাফা না পেলেও হতাশ হবেন না। কঠোর পরিশ্রম করে যান, ফল মিলবেই। বিনোদনের পাশাপাশি পড়াশোনাতেও মন দিতে হবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, সর্দি-কাশির দিকে খেয়াল রাখতে হবে। 

বৃশ্চিক রাশি- যদি আপনি পুরনো চাকরি নিয়ে সমস্যায় থাকেন, যদি নতুন চাকরি খুঁজতে থাকেন। তাহলে কারও সুপারিশে নতুন চাকরি পেতে পারেন। যাঁরা ব্য়বসা করছেন, তাঁদের মধ্যে যাঁরা হস্তশিল্পের সঙ্গে জড়িত তাঁরা বড় সুযোগ পেতে পারেন। মন শান্ত রাখুন, কর্মজীবনে নতুন কিছু আবিষ্কার করা শুরু করুন, সাফল্য আসবেই। খরচে সামাল দিতে হবে।       

ধনু রাশি - লাভজনক হবে দিনটি। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সুবিধা মিলতে পারে। তাঁদের সঙ্গে সখ্য বজায় রাখুন। আপনার বেতনও বাড়তে পারে। যাঁরা ব্য়বসায়ী তাঁরা হঠাৎ নতুন কোনও আইডিয়া পেতে পারেন। তার জন্য লাভ মিলতে পারে আপনার। ল্যাপটপের তথ্যের ব্য়াকআপ নিয়ে রাখুন। পারিবারিক বিবাদের মীমাংসা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আপনি।  

মকর রাশি - সামরিক বিভাগে কর্মরত ব্যক্তিরা তাঁদের কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। কোথাও বদলি হতে পারেন। কীটনাশক বা নার্সারি সংক্রান্ত ব্য়বসা যাঁরা করেন তাঁরা লাভ পেতে পারেন। বিতর্কিত বিষয়গুলি থেকে দূরে যাবেন। পরিবারের সদস্যদের সম্পূর্ণ যত্ন নিন। রান্নাঘরে আগুন থেকে দূরে থাকুন।  

কুম্ভ রাশি - অফিসে সবস্তরের কর্মচারীদের থেকে ভালবাসা পাবেন। সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আপনার আচরণই আপনাকে সম্মান এনে দেবে। ব্যবসায়ীরা কারবারে প্রচুর লাভ পেতে পারেন। তরুণেরা নিজেদের কেরিয়ারের জন্য নেটওয়ার্ক তৈরি করুন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বিবাহিত জীবনে উত্থান-পতন হতে পারে।

মীন রাশি - অফিসে নানা ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সব কাজে সাফল্য পাবেন আপনি। ব্যবসায়ীরা তাঁদের লক্ষ্যের দিকে স্থির থাকুন। কঠোর পরিশ্রমই সাফল্য এনে দেবে আপনাকে। শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনার নিয়ম বজায় রাখুন। আতিথেয়তায় সময় কাটতে পারে এদিন। স্বাস্থ্যের যত্ন নিন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahalaxmi Rajyog 2026: মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
Daily Astrology: সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
Daily Astrology: সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
Astrology : ১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!
১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget