এক্সপ্লোর

Astro Tips : আজ কি শুভকাজে যাত্রা করা ঠিক হবে ? কালবেলাদি ও কালরাত্রি কখন ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৯ চৈত্র, ২৩ মার্চ - 

সূর্যোদয় - সকাল ৫টা ৪৪ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ৪৫ মিনিট

কালবেলাদি - ৭:১৪ মধ্যে ১:১৫ গতে ২:৪৫ মধ্যে ও ৪:১৫ গতে ৫;৪৫ মধ্যে 

কালরাত্রি - ৭:১৫ মধ্যে ও ৪:১৪ গতে ৫:৪৩ মধ্যে

যাত্রা - নেই, দিবা ৭:১৪ গতে যাত্রা মধ্যম পূর্বে ও দক্ষিণে নিষেধ, দিবা ৭:৩৭ গতে মাত্র পূর্বে নিষেধ, শেষরাত্রি ৪:১৪ গতে পুনঃ যাত্রা নেই

শুভকাজ- নেই

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি (Aries)- কাজের জায়গায় দিনটি ভাল যাবে। অর্থের অভাব হবে না। তবে কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। কোনও কারণ নিয়ে আবেগপ্রবণ হয়ে থাকতে পারেন। ব্যবসায়ীরা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। ব্যবসার লাগাম নিজের হাতে রাখলে ভাল হয়। নয়তো অর্থ সঙ্কটের মুখে পড়তে পারেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে কোনও কাজ করলে লাভ পাবেন।  

বৃষ রাশি (Taurus)- যদি আপনি চাকরির খোঁজে থাকেন তাহলে চাকরি সংক্রান্ত ভাল খবর পেতে পারেন। সেখানে আপনি মনের মতো বেতনও পেতে পারেন। বড় ব্যবসায়ীদের কিছু সমস্যা হলেও হতে পারে তবে ছোট ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। প্রেমের সম্পর্কে যাঁরা আছে, তাঁদের ভাল সময় কাটতে পারে। কারও উপর রাগ করা থেকে এড়িয়ে চলুন। স্বাস্থ্য় মোটের উপর ভাল থাকবে।  

মিথুন রাশি (Gemini) - কাজের জায়গায় নিষ্ঠার সঙ্গে কাজ করুন। সবাই আপনার পরিশ্রমের প্রশংসা করবেন। ব্যবসায়ী আর্থিক সুবিধা পেতে পারেন যার জন্য আপনাদের ব্য়বসা অনেকটাই এগিয়ে যাবে। শিক্ষার্থীদের সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। দীর্ঘদিন ধরে শরীর খারাপ হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন।  

কর্কট রাশি (Cancer)- দিনের শুরুতে কাজের জায়গায় কোনও সমস্যা হতে পারে, যদিও পরে সমস্যার সমাধান হয়ে যাবে। অংশীদারি ব্যবসা যাঁরা করছেন তাঁদের অংশীদারের সঙ্গে তর্ক হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এদিন সিরিয়াস হবেন আপনি। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। তরুণরা তাঁদের কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। কারও সঙ্গে বিবাদ হলে বিবাদ শান্ত করার চেষ্টা করুন। এদিন কোথাও হাঁটার সময় সতর্ক থাকুন।  

সিংহ রাশি  (Leo)- যদি পরিশ্রম করেন তাহলে সাফল্য অর্জন করতে পারেন।  কর্মকর্তারা আপনার কাজ দেখে খুশি হবেন। ব্যবসার জন্য দিনটি ভাল। ব্যবসা যেমন আছে তেমন চলতে দিন। কোনও বদল করবেন না। শিক্ষার্থীদের জন্য দিনটি ভাল থাকে। জীবনসঙ্গীর সঙ্গে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। ভাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

কন্যা রাশি (Virgo)- অফিসে সব কাজ ঠিকমতো হবে, কোনও সমস্যা হবে না। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল হবে। সঙ্গীর পরামর্শ ছাড়া ব্য়বসা সংক্রান্ত কোনও কাজ করবেন না। ঝগড়া এড়িয়ে চলুন, কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। খাওয়ার দিকে খেয়াল রাখুন।

তুলা রাশি (Libra) - অফিসে কাজের চাপের কারণে ক্লান্ত বোধ করতে পারেন। যদিও কাজগুলি সময়মতো সম্পন্ন করতে পারবেন। ব্য়বসার কাজে অনেক রকম আর্থিক সুবিধা পেতে পারেন আপনি। বিনিয়োগের আগে ভাল করে সবদিক বিবেচনা করে সাবধানী পদক্ষেপ জরুরি। পরিবারের পরিবেশ শান্ত থাকবে।

বৃশ্চিক রাশি (Scorpio)-  অফিসে কাজের সময় উত্তেজনা থাকতে পারে। কাজে মনোনিবেশ করুন। ঠিকমতো নিজের কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। তাহলেই পরিস্থিতির উন্নতি হতে পারে। ধার দেওয়া টাকা এদিন ফেরত পেতে পারেন। কোনও জায়গায় আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।  ভুল বন্ধুদের ছেড়ে এগিয়ে যান। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।  

ধনু রাশি (Sagittarius) - কর্মক্ষেত্রে কাজ করার সময় সতর্ক হোন। নয়তো আপনার কাজ খারাপ হলে প্রতিপক্ষরা সেই সুযোগ নিতে পারে। সেক্ষেত্রে ঊর্ধ্বতনকে কাছে আপনার সম্পর্কে অভিযোগ আসতে পারে। খুচরো ব্যবসায়ীরা লাভ পেতে পারে। ব্যবসা ভাল হবে। জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন।

মকর রাশি (Capricorn) - কাজের জায়গায় নানা কারণে ব্যস্ত হতে পারেন। যদিও কাজ করার সময় আপনি অনেক আনন্দ পাবেন। ব্য়বসা যেমন আছে তেমন চলতে দিন, পরিবর্তন করার চেষ্টা করবেন না। তরুণদের তাঁদের কেরিয়ার সফল করতে কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য়ের অবস্থা নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

কুম্ভ রাশি (Aquarius) - কাজের জায়গায় কিছু বিভ্রান্তি হতে পারে। অফিসে কোনও নতুন দায়িত্ব পেতে পারেন যার কারণে আপনি কিছুটা চিন্তিত বোধ করতে পারেন। কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে নিন বা কোনও উপদেষ্টার পরামর্শ নিতে পারেন। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন, বিশেষ করে পেটের দিকে নজর রাখুন। 

মীন রাশি (Pisces) - নতুন চাকরি পেতে পারেন। আগের চেয়ে বেতন অনেকটাই বেশি পেতে পারেন। নতুন কোনও ব্যবসা খোলার কথা ভাবতে পারেন। তবে অল্প বিনিয়োগের আগেও ভাল করে দেখে নিন সবকিছু। অংশীদারের উপর কড়া নজর রাখুন। তরুণরা বিভিন্ন কারণে খুশি হবে এদিন। পরিবার ও বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। সেখানে আপনি মজা করতে পারেন অনেকটাই। খাদ্যাভাসে সতর্কতা অবলম্বন করা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Astrology : বৃহস্পতির কৃপায় দু'হাত ভরে অর্থ এই রাশিগুলিতে, ব্যাঙ্ক ব্যালেন্সে বড়সড় পরিবর্তন
বৃহস্পতির কৃপায় দু'হাত ভরে অর্থ এই রাশিগুলিতে, ব্যাঙ্ক ব্যালেন্সে বড়সড় পরিবর্তন
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Daily Astro : শিক্ষার্থীরা পাবেন এই সুযোগ ! সাফল্য আসবে এই সব ক্ষেত্রে, আগামীকাল কেমন কাটবে রাশিচক্রের প্রথম চার রাশির ?
শিক্ষার্থীরা পাবেন এই সুযোগ ! সাফল্য আসবে এই সব ক্ষেত্রে, আগামীকাল কেমন কাটবে রাশিচক্রের প্রথম চার রাশির ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget