এক্সপ্লোর

Horoscope:সংঘাত এড়িয়ে না চললে বিপদের আশঙ্কা কোন রাশির? কী বলছে বুধবারের রাশিফল?

Astrological Prediction:কেমন কাটবে আপনার দিন? আজকের রাশিফল জেনে নিন।

কলকাতা: কেমন কাটবে আপনার দিন? আজকের রাশিফল জেনে নিন।

মেষ (Aries): পেশাদারদের জন্য দিনটি ভাল কাটার সম্ভাবনা। অফিসের পরিস্থিতি খুব ভাল থাকবে। সহকর্মী ও বস, দু'পক্ষই আপনাকে আজ খুব বেশি রকম ভরসা করবে। ব্যবসায়ীরা অবশ্য কোনও বড়সড় সিদ্ধান্ত নিয়ে মোটেও হন্তদন্ত করবেন না। সময় নিয়ে ভাল করে চিন্তা করুন। পরিবারের কোনও সদস্যের দুর্ঘটনায় আঘাত লাগার আশঙ্কা রয়েছে। কাজেই সাবধান।     

বৃষ (Taurus):  ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, সেদিকে এখন থেকেই নজর দেওয়া দরকার বৃষ রাশির জাতক-জাতিকাদের। সঞ্চয়ের ব্যাপারে পরিকল্পনা করুন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, তাই অবিলম্বে আলসেমি ঝেড়ে ফেলতে হবে। যদি স্বাস্থ্য় ভাল না থাকে, তা হলে বাড়তি স্ট্রেস আপাতত না নেওয়াই শ্রেয়। এতে অসুস্থতা আরও বাড়তে পারে। 

মিথুন (Gemini): আর্থিক পরিস্থিতি ভাল হতে পারে। তবে কাজের জায়গা ও সময়ের দাবি মেনে নিজেকেও আপডেট করে নিতে পারলে ভাল। ব্যবসায়ীরা কোনও নথিপত্র অসম্পূর্ণ রাখবেন না। না হলে সরকারি তথা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা থাকছে। অল্পবয়সিরা  যদি মাথা ঠান্ডা রেখে কোনও কাজ করেন, তাতে উৎসাহ বাড়বে। 

কর্কট (Cancer): অযাচিত উপদেশ দেওয়ার ব্যাপারে সতর্ক হোন। আজ অন্তত এরকম কিছু এড়িয়ে চলাই ভাল। কাজের জায়গায় নিজের মতো করে কিছু করবেন না। বরং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে রকম বলছেন, সেই রকম নির্দেশ মেনেই কাজ করুন। তাতে উন্নতির সম্ভাবনা থাকছে। রিটেল ব্যবসায়ীদের আজ  ব্যবসার নতুন ক্ষেত্র খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। 

সিংহ (Leo): ঘরে হোক বা বাইরে, সব রকম সংঘাত এড়িয়ে চলা দরকার। পরিবারের কারও কারও আচরণ আপনার মনের মতো নাও হতে পারে। কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতভেদের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তাভাবনা করলে অসুস্থতা আরও বেশি চেপে ধরতে পারে। ভারসাম্যপূর্ণ চিন্তা জরুরি।

কন্যা (Virgo): সার্বিক ভাবে দিন ভাল কাটবে। পেশাদাররা কাজের জায়গায় অযথা উন্নাসিক আচরণ করবেন না। বাকিরা কে কী বলছেন, সেটিও কখনও সখনও শোনা দরকার। ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি কাউকে ঋণ দিয়ে থাকেন, তা হলে সেই ব্যক্তিকে আরও একবার সে কথা মনে করান। সময়মতো যাতে তিনি আপনার ঋণ চোকাতে পারেন, সে জন্য তাঁকে আরও একবার এই কথা মনে করানো জরুরি। 

তুলা (Libra): পরিবারের সব কাজের দায়িত্ব কি আপনার উপর? সেক্ষেত্রে আজ আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। পড়ুয়ারা আরও বেশি করে লেখাপড়ায় মন দিন। তবে স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া দরকার তুলা রাশির জাতক-জাতিকাদের। কানে ব্যথা বা টিউমার সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। সুতরাং সতর্ক হলে ভাল। কোনও ব্যথা হালকা ভাবে নেবেন না। ডাক্তার দেখান।

বৃশ্চিক (Scorpio) :যদি চাকরির খোঁজে থেকে থাকেন, তা হলে কোনও সুখবরের সম্ভাবনা রয়েছে। আর যদি চাকুরিরত হন, তা হলে আপনার টিমের দক্ষতা বাড়ানোর জন্য আজ কোনও পরিকল্পনা করতে হতে পারে আপনাকে। কাজে নিখুঁত হওয়া দরকার। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এই ব্যাপারে সতর্ক হলে ভাল। 

ধনু  (Sagittarius): নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। বাবা বা মায়ের সঙ্গে কোনও অভিজ্ঞতা ভাগ করে নিলে দেখবেন, তাঁরাও হয়তো তাঁদের কোনও অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে আজ রোগমুক্তির সম্ভাবনা রয়েছে। 

মকর (Capricorn): কাজের জায়গায় যেটি আপনার স্পেশালাইজেশন, সেই দিকে আরও বেশি নজর দেওয়া জরুরি। এমন কোনও পেশাদারি সিদ্ধান্ত নেবেন না যাতে পরে পস্তাতে হয়। ব্যবসায়ীরা কাউকে টাকা ধার দিয়ে থাকলে, আজ তা ফেরত পেতে পারেন। 
 
কুম্ভ (Aquarius):  নতুন চাকরির সম্ভাবনা থাকছে। হাতের দিকে বাড়তি খেয়াল রাখুন। বিশেষত মেশিন নিয়ে কোনও কাজ করলে, আরও বেশি সতর্ক থাকুন। না হলে বিপদ হতে পারে। মহিলাদের আরও বেশি বাইরে কাজের সুযোগ করে দেওয়া দরকার।

মীন(Pisces): শিক্ষকতার পেশায় থাকলে আজ ভেবেচিন্তে শব্দপ্রয়োগ করা দরকার। হঠাৎ কোনও এমন কথার ব্যবহার পড়ুয়াদের উপর কুপ্রভাব ফেলতে পারে। তা বাদে, পরিবারের সঙ্গে বেড়ানোর কোনও 'প্ল্যান' করে ফেলতে পারেন। 

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন:আজ কি কোনও শুভকাজ করা ঠিক হবে ? যাত্রা এড়াতে হবে কোন দিকে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Daily Astro: গাড়ি চালাবেন না এই রাশির জাতক-জাতিকারা ! তবে উন্নতি ঘটবে এই ২ রাশির ভাগ্যে, কেমন কাটবে শুক্রবার ?
গাড়ি চালাবেন না এই রাশির জাতক-জাতিকারা ! তবে উন্নতি ঘটবে এই ২ রাশির ভাগ্যে, কেমন কাটবে শুক্রবার ?
Astro: এই ৩ রাশির জীবনে কঠিন সময় ! জীবনে সঙ্কট কোন কোন ক্ষেত্রে? জানুন কেমন কাটবে আগামীকাল
এই ৩ রাশির জীবনে কঠিন সময় ! জীবনে সঙ্কট কোন কোন ক্ষেত্রে? জানুন কেমন কাটবে আগামীকাল
রাখিবন্ধনের আগেই শনির বড় পরিবর্তন! ৩ রাশিকে থাকতে হবে সতর্ক, বাড়তে পারে অর্থক্ষতি ও মানসিক চাপ
রাখিবন্ধনের আগেই শনির বড় পরিবর্তন! ৩ রাশিকে থাকতে হবে সতর্ক, বাড়তে পারে অর্থক্ষতি ও মানসিক চাপ
Shanidev: ২০২৭ সাল শনির আধিপত্যের বছর.. পরিবার-চাকরিতে কার কষ্টের অবসান ঘটবে? কার জন্য এটি হবে চ্যালেঞ্জ?
২০২৭ সাল শনির আধিপত্যের বছর.. পরিবার-চাকরিতে কার কষ্টের অবসান ঘটবে? কার জন্য এটি হবে চ্যালেঞ্জ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget