Astrology : আজই শুভ যোগে ৫ রাশির ভাগ্যে রকেট-গতি ! ভাগ্য করবে চকচক, লাভই লাভ
গ্রহ এবং নক্ষত্রের বিশেষ গতিবিধির কারণে এই দিনটি বেশ কয়েকটি রাশির জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। কোন কোন রাশির জীবনে শুভ যোগ নিয়ে আসবে এই শুক্রবার , জেনে নেওয়া যাক।

কলকাতা : আজ ৭ আগস্ট । শুক্রবার। ২০২৬ সালের আজকের দিনটি অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ । বাঙালিরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বললেও, ভারতে বহু জায়গায় শুক্রবারকে ধন ও সম্পত্তির দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। গ্রহ এবং নক্ষত্রের বিশেষ গতিবিধির কারণে এই দিনটি বেশ কয়েকটি রাশির জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। কোন কোন রাশির জীবনে শুভ যোগ নিয়ে আসবে এই শুক্রবার , জেনে নেওয়া যাক।
বৃষ রাশির রাশিফল (Taurus) : বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। জ্যোতিষীদের অনেকে বলছেন, এই সময়ে এই রাশির জাতক - জাতিকারা, আপনার সন্তানদের কাছ থেকে কোনো বড় সুসংবাদ পেতে পারেন। নতুন কোনও উৎস থেকে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। এ দিন মন প্রফুল্ল থাকবে এবং পরিবারের সকলের সাথে খুব আনন্দে সময় কাটবে।
সিংহ রাশির রাশিফল (Leo) : সিংহ রাশির জাতকদের জন্য দিনটি ভীষণ শুভ ও ইতিবাচক। চাকরিপ্রার্থী বা চাকরি করছেন যাঁরা, তাঁদের জন্য নতুন কর্মসংস্থানের দারুণ সুযোগ তৈরি হতে পারে। পেশাগত জীবনে ভাল খবর আসতে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার কাজ আনন্দে করবেন, উপভোগ করবেন। পাশাপাশি জীবনের যে কোনো ক্ষেত্রে আপনার পার্টনার বা সঙ্গীর সহযোগিতা আপনার জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
তুলা রাশির রাশিফল (Libra) : তুলা রাশির জন্য শুক্রবার সৌভাগ্যে ভরা একটি দিন হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও পরিকল্পনা এবার বাস্তবে রূপ দিতে পারবেন। আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি মজবুত ও উন্নত হবে। কঠিন সময়ে বন্ধুদের পাশে পাবেন এবং তাদের সাহায্যে সময়মতো সমস্ত কাজ শেষ করতে সক্ষম হবেন।
বৃশ্চিক রাশির রাশিফল (Scorpio) : বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিনটি মানসিক শান্তির বার্তা নিয়ে আসছে। সব রকম মানসিক চাপ কাটিয়ে এই সময়ে আপনি মনের শান্তি ফিরে পাবেন।
খুব শীঘ্রই বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। বাড়ির পরিবেশও সামগ্রিকভাবে বেশ মনোরম ও শান্ত থাকবে।
মকর রাশির রাশিফল (Capricorn) : মকর রাশির জাতকদের জন্য দিনটি সবদিক থেকে শুভ। টাকা-পয়সা বা আর্থিক সমস্যা নিয়ে এই দিন অন্তত আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই। আলস্য কাটিয়ে বাকি থাকা সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন, যা আপনাকে মানসিক আনন্দ দেবে। আধ্যাত্মিক বা ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন। শরীরও সুস্থ থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















