এক্সপ্লোর

Taurus Horoscope 2024: আপনার কি বৃষ রাশি ? কেমন কাটবে ২০২৪ সাল

Zodiac Signs: শিক্ষা, কেরিয়ার, প্রেমের সম্পর্ক এবং স্বাস্থ্য - ইত্যাদি ক্ষেত্রে ২০২৪ সাল কেমন যাবে এই রাশির ?

কলকাতা : নতুন বছরের শুরু অর্থাৎ ২০২৪ সাল ২০২৩ সালের তুলনায় বৃষ রাশির জাতকদের জন্য কিছুটা চাপের হতে পারে। আপনি যদি চাকরি করেন, তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই বছর ভ্রমণ আপনার জন্য খুব উপকারী হবে। শিক্ষা, কেরিয়ার, প্রেমের সম্পর্ক এবং স্বাস্থ্য - ইত্যাদি ক্ষেত্রে ২০২৪ সাল কেমন যাবে এই রাশির ? 

বৃষ রাশির ভালবাসা (Taurus Love Horoscope 2024)-

প্রেমে ওঠা-নামা লেগে থাকবে । একটু চাপের পরিস্থিতি আপনাদের দু'জনকেই বিরক্ত করতে পারে। স্ত্রী আপনাকে কিছু বিষয়ে ভুল বুঝতে পারেন। তাই, আপনাকে একটু পরিশ্রম করতে হতে পারে। যাঁরা অবিবাহিত আছেন, তাঁদের বিয়ের সম্ভাবনা রয়েছে। আপনার স্নেহ বাড়বে এবং একে অপরকে পর্যাপ্ত সময় দিতে সক্ষম হবেন। সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন। আপনি আপনার প্রিয়জনকে মনেপ্রাণে ভালবাসবেন।

বৃষ রাশির কেরিয়ার (Taurus Career Horoscope 2024)-

চাকরিজীবীদের কঠোর পরিশ্রমের প্রক্রিয়া অব্যাহত থাকবে। পরিশ্রম করলে অনেক উপকার পাবেন। এবার আপনার লক্ষ্য হওয়া উচিত, ভাল কাজকে আরও ভাল করা। কেবল কঠোর পরিশ্রম করতে হবে এবং কারও দ্বারা প্রভাবিত হবেন না। আপনি আপনার কাজের প্রতি খুব সিরিয়াস থাকবেন এবং নিরলসভাবে কাজ করবেন। এতে সুবিধা হবে। আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পাবেন। চাকরির সূত্রে বিদেশে যাওয়ার সুযোগও দিতে পারেন।

বৃষ রাশির আর্থিক-জীবন (Taurus Financial Horoscope 2024)-

আর্থিক জীবন মিশ্র ফল দেবে। যদি অর্থ বিনিয়োগ করতে চান তবে এই বছরে চিন্তা করতে পারেন। অর্থের অভাব হবে না। তবে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। আপনি এই সময়ে কিছু গুপ্ত ধন পেতে পারেন। শুধুমাত্র প্রয়োজনীয় খাতে ব্যয় করলে অর্থের প্রবাহ অব্যাহত থাকবে। খুব পরিশ্রম করেই এই বছর সাফল্য মিলবে। শনিদেবের কৃপায় সাফল্য পাবেন, লাভবান হবেন। আর্থিক লাভ হবে। যা দিয়ে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারবেন।

বৃষ রাশির স্বাস্থ্য (Taurus Health Horoscope 2024)-

এই বছর স্বাস্থ্যও ভাল থাকবে। তবে, আপনাকে আপনার স্বাস্থ্যের খুব যত্ন নিতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরুটা দুর্বল হবে। তবে বছরের মধ্যভাগে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে।

বৃষ রাশির পারিবারিক-জীবন (Taurus Family Horoscope 2024)-

এই বছর আপনার বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। যে কোনও যাত্রা এই সময়ে আপনার জন্য উপকারী হতে পারে। আপনাকে পরিবারের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। ভাই- বোনদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে এবং তাঁরা আপনাকে সাহায্য করবেন। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

সেরা শিরোনাম

Shanidev: বছর শেষ পর্যন্ত এই ৪ রাশির সঙ্গী হবেন শনিদেব, সর্বশক্তিতে স্বপ্ন পূরণ, নতুন চাকরি, পরিবারে সৌভাগ্য
বছর শেষ পর্যন্ত এই ৪ রাশির সঙ্গী হবেন শনিদেব, সর্বশক্তিতে স্বপ্ন পূরণ, নতুন চাকরি, পরিবারে সৌভাগ্য
Astro: ষষ্ঠীতে 'মহা বিপদে' ৪ রাশি ! হাত থেকে বেরিয়ে যাবে এই সব সুযোগ, কিন্তু অর্থ ভাগ্য ভাল এঁদের, জুটতে পারে লটারিও
ষষ্ঠীতে 'মহা বিপদে' ৪ রাশি ! হাত থেকে বেরিয়ে যাবে এই সব সুযোগ, কিন্তু অর্থ ভাগ্য ভাল এঁদের, জুটতে পারে লটারিও
Surya Gochar 2026: সূর্য গোচরের প্রভাব, ১৭ অক্টোবর ৫ রাশির জীবনে ঘটবে 'ভয়ঙ্কর ঘটনা' ! কোন কোন সমস্যার সম্মুখীন হবেন ?
সূর্য গোচরের প্রভাব, ১৭ অক্টোবর ৫ রাশির জীবনে ঘটবে 'ভয়ঙ্কর ঘটনা' ! কোন কোন সমস্যার সম্মুখীন হবেন ?
Daily Astrology: পুজোর মধ্যেই প্রাপ্তি যোগ, তবে প্রতারিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, সাবধান, কারা আছেন এই তালিকায় ?
পুজোর মধ্যেই প্রাপ্তি যোগ, তবে প্রতারিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, সাবধান, কারা আছেন এই তালিকায় ?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget