এক্সপ্লোর

Abhishek Banerjee: "২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

Abhishek On NCPI: বিশেষ অধিবেশনের আগে রাজধানীতে টানটান নাটক, এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: বিশেষ অধিবেশনের আগে রাজধানীতে টানটান নাটক। এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। NCPI-র সাংসদরা যাতে ভোট দিতে না পারেন তার জন্য স্পিকারকে চিঠি দিয়েছেন তিনি।। তিনি চিঠি উল্লেখ করে জানিয়েছেন, ‘২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন সেইদিকে দেখতে হবে। ভোট দিলে সংশোধনী বিলে ভোটাভুটিতে প্রভাব পড়তে পারে। NCPI-র সঙ্গে তৃণমূলের কোনও সংযুক্তিকরণ হয়নি।’

আরও পড়ুন, আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার

তৃণমূল থেকে NCPI-এ যাওয়া ২০ সাংসদের তরফে লোকসভার আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এর মধ্যে খাতায় কলমে দলের ২৮ জন সাংসদকেই লোকসভার বিশেষ অধিবেশনে উপস্থিত থাকার কথা বলে হুইপ জারি করেছে মমতা তৃণমূল কংগ্রেস। এর মধ্যে আবার, সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন।সেখানেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিল পেশ করতে চলেছে মোদি সরকার। এ নিয়ে এখন দিল্লিতে চলছে জোর জল্পনা।

 এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন, আসন পুনর্বিন্যাস বিলের সংশোধনী পাস করাতে মোদি সরকারের অন্যতম ভরসা হতে চলেছে NCPI-এ মিশে যাওয়া ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের সমর্থন। এখানে অনেকেই মনে করিয়ে দিয়েছেন, লোকসভার ভিতরে খাতায় কলমে এখনও এই ২০ জনই তৃণমূলের সাংসদ। যদিও নিজেদের অবস্থান স্পষ্ট করে ২৪ নভেম্বর নিজের অবস্থান লোকসভার অধ্যক্ষকে জানিয়ে দিয়েছেন তারা।  মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা নিজেদের NCPI বলে দাবি করছে,  আপনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা খুলুন, সোজা চলে যান 10th Schedule-এ।  আপনার ২ মাস পর কী পরিণতি হবে আপনি নিজেও জানেন না। 
 
লোকসভার বিশেষ অধিবেশনের আগে হুইপ জারি করেছেন মমতা তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বলা হয়েছে, সোমবার, ৩০ নভেম্বর থেকে শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে।এই প্রেক্ষিতে, লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে ৩০ নভেম্বর, সোমবার থেকে ৪ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত অবশ্যই লোকসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।এই আবহেই শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন NCPI-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চলে সেই বৈঠক। এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দকে জানিয়েছেন, 
 
একটি সন্তোষজনক বৈঠক হয়েছে। আমরা বিলটিকে সমর্থন করব। লোকসভায় আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আলাদা, তাই তাদের হুইপ মানার কোনও প্রয়োজন নেই। লোকসভায় আমাদের সাংসদদের জন্য কাকলি ঘোষ দস্তিদার হুইপ জারি করবেন।' সূত্রের খবর, মঙ্গলবার সংসদে বিল নিয়ে ভোটাভুটির আগেই বিদ্রোহী তৃণমূল সাংসদদের খাতায়-কলমে NCPI সাংসদ হিসাবে স্বীকৃতি দিয়ে NDA-র শরিক হিসাবে সবুজ সঙ্কেত দিতে পারেন স্পিকার।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Advertisement

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget