এক্সপ্লোর

Terror Attack Alert : 'একেবারে পরিকল্পনামাফিক এগোচ্ছিল জঙ্গিরা', পশ্চিমবঙ্গের চিকেনস নেক কেটে ফেললেই বিচ্ছিন্ন উত্তরপূর্ব ভারত !

West Bengal Chickens Neck: অসমের যে জায়গায় জঙ্গি-ঘাঁটির হদিশ মিলেছে, সেখান থেকে শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের দূরত্ব খুব একটা বেশি নয়। 

আবির দত্ত,  কলকাতা : অসমের যে জায়গায় জঙ্গি-ঘাঁটির হদিশ মিলেছে, সেখান থেকে শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের দূরত্ব খুব একটা বেশি নয়। যে জায়গাটাই ছিল জঙ্গিদের নিশানা। যে জায়গাটাকে নিজেদের মুঠোয় আনতে চাইছিল আনসারুল্লা বাংলা। উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য়কে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স। ভারতকে অস্থির করতে এই এলাকা বাংলাদেশের নজরে । এরই মধ্যে বাংলাদেশের মৌলবাদী নেতাদের মুখে সেভেন সিস্টার্স দখল থেকে কলকাতা দখলের কথা শোনা গিয়েছে। সেই লক্ষ্যের দিকে এগোতেই কি জঙ্গিদের প্রথম টার্গেট ছিল চিকেনস নেক ?  

গোয়েন্দাদের অনুমান, জঙ্গিরা একেবারে পরিকল্পনামাফিক এগোচ্ছিল। কারণ, অসমের যে জায়গায় জঙ্গি-ঘাঁটির হদিশ মিলেছে, সেখান থেকে শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের দূরত্ব খুব একটা বেশি নয়। 

কোন জায়গাটা এই চিকেনস নেক ? পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ। মাঝখানে খুব সঙ্কীর্ণ একটি অংশ ভারতের। এতই সরু যে সেটা দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো। তাই একে বলা হয় 'চিকেনস নেক'। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র এই এলাকা। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন’স নেকের মধ্যে পড়ে। এই অংশকে শিলিগুড়ি করিডরও বলা হয়। ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকা।  

চিনের সবসময় নজর থাকে এই চিকেনস নেকের ওপর! তার কারণ, এই অঞ্চল ভারতের হাতছাড়া হলে উত্তর-পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। উত্তরবঙ্গের ৩ জেলারও একই হাল হবে। আর এখন ভারতকে ক্ষতবিক্ষত করতে উদ্য়ত বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলিরও নজর এই চিকেনস নেকের ওপর! তাই সামরিকগত দিক থেকে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরকে রক্ষা করতে ভারতও সবসময়ই তৎপর। এই এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার ব্য়াপক উপস্থিতি রয়েছে। ভারতীয় সেনা এবং বিএসএফ-এর অনেকগুলি ইউনিট এই এলাকায় বছরভর মোতায়েন থাকে। বাগডোগরা এবং হাসিমারায় দু’টি সুবিশাল বিমানঘাঁটিও রয়েছে ভারতের।  

সপ্তাহ দুয়েকের মধ্যে অসম, বাংলা ও কেরল থেকে জঙ্গি গোষ্ঠীর 'আনসারুল্লা বাংলা টিম'-এর ১২জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। এরমধ্য়ে পশ্চিমবঙ্গ থেকে ধরা হয়েছে ২জনকে। ধৃত ৪ জঙ্গির বাংলার যোগের বিষয়টি উঠে এসেছে। অর্থাৎ আর নিরাপদ দূরত্বে নেই পশ্চিমবঙ্গ। ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলছে জঙ্গিরা। বাংলাদেশের কট্টরপন্থীদের মুখে, সম্প্রতি যে হুমকি বারবার শোনা গেছে, তা হল চিকেনস নেক কেটে দেওয়ার।  হুমকি স্রেফ ফাঁকা আওয়াজ ছিল না, বঙ্গের অদূরে থাকা এই সব জঙ্গি ঘাঁটিগুলো। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shanidev: ২০২৭ সাল শনির আধিপত্যের বছর.. পরিবার-চাকরিতে কার কষ্টের অবসান ঘটবে? কার জন্য এটি হবে চ্যালেঞ্জ?
২০২৭ সাল শনির আধিপত্যের বছর.. পরিবার-চাকরিতে কার কষ্টের অবসান ঘটবে? কার জন্য এটি হবে চ্যালেঞ্জ?
Trigrahi Yog: রাশিচক্রে সক্রিয় ত্রিগ্রহী যোগ, অগাস্টের এই দিনে খুলবে ভাগ্যর দরজা, লটারি প্রাপ্তিযোগ এই রাশিতে
রাশিচক্রে সক্রিয় ত্রিগ্রহী যোগ, অগাস্টের এই দিনে খুলবে ভাগ্যর দরজা, লটারি প্রাপ্তিযোগ এই রাশিতে
Astrology : আজই শুভ যোগে ৫ রাশির ভাগ্যে রকেট-গতি ! ভাগ্য করবে চকচক, লাভই লাভ
আজই শুভ যোগে ৫ রাশির ভাগ্যে রকেট-গতি ! ভাগ্য করবে চকচক, লাভই লাভ
Kalker Rashifal : রাত পোহালেই আর্থিক লাভ এই রাশির, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য
রাত পোহালেই আর্থিক লাভ এই রাশির, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget