এক্সপ্লোর

Bhoot Chaturdashi: ভূত চতুর্দশী কখন থেকে শুরু? কোন সময়ে ১৪ প্রদীপ জ্বালানো শুভ হবে?

Diwali 2025: এই ভূত কথার হল অতীত।এদিন পরিবারের চোদ্দ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়। ভূত চতুর্দশী বাঙালিদের কাছে এক বিশেষ পার্বণ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভূত চতুর্দশী দীপাবলির আগে পালিত হয়।
  • চোদ্দ শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি।
  • পূর্বপুরুষদের পৃথিবীতে ফিরে আসার প্রতীক প্রদীপ।

কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী পালিত হয়। পশ্চিমবঙ্গের অনেক জায়গায়, এই উৎসব দীপাবলির আগের দিন অর্থাৎ ছোট দীপাবলিতে পালিত হয়। অনেক জায়গায় এই উৎসবকে নরক নিবারণ চতুর্দশীও বলা হয়। কালীপুজোর একদিন আগেই পড়ে ভূত চতুর্দশী।  

এই ভূত কথার হল অতীত।এদিন পরিবারের চোদ্দ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়। ভূত চতুর্দশী বাঙালিদের কাছে এক বিশেষ পার্বণ। মহালয়ায় যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয়, এইদিন চোদ্দ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়। ভূত অর্থাৎ অতীত, এবং চতুর্দশী অর্থাৎ কৃষ্ণপক্ষের চোদ্দ তম দিন। পিতৃ এবং মাতৃকুলের সাত পুরুষের উদ্দেশ্যে বাতি প্রদান। পুরাণ মতে, এইদিন মহাকালী ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করেন। অশুভ শক্তির বিনাশের পূর্বক্ষণ এই ভূত চতুর্দশী।                                  

ভূতচতুর্দশীর দিন চোদ্দ শাক খেয়ে সন্ধ্যায় চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি। কার্তিক মাসে যে সময় কালীপুজো, দীপাবলি হয় সেটি হেমন্তকাল। এসময় ঋতু পরিবর্তনের হাত ধরে বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তনও হয়। তাই ধর্মীয় বিশ্বাস, অনুশাসনের হাত ধরেই ঋতুজ রোগভোগ ঠেকানোর উপায় সেই কোন প্রাচীনকাল থেকে হয়ে আসছে।                              

ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে ১৪ জন মৃত পূর্বপুরুষ তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে পৃথিবীতে ফিরে আসেন। তাই, এই দিনে বাড়িতে ১৪টি প্রদীপ জ্বালানোর একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। বলা হয়, এই প্রদীপগুলি পূর্বপুরুষদের ঘরে ফিরে যাওয়ার পথ দেখাতে সাহায্য করে। এই প্রদীপগুলি বাড়ির প্রতিটি কোণে স্থাপন করা হয়, যা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং স্বাগতের প্রতীক হিসাবে বিবেচিত হয়।                

কোন সময় প্রদীপ প্রজ্জ্বলন করবেন আজ?

চতুর্দশী তিথি শুরু - ১৯ অক্টোবর, ২০২৫, দুপুর ১টা ৫১ মিনিট

চতুর্দশী তিথি শেষ - ২০ অক্টোবর, ২০২৫, দুপুর ৩টা ৪৪ মিনিট

ভূত চতুর্দশী তিথিটি যেহেতু ১৯ অক্টোবর দুপুর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর দুপুর পর্যন্ত থাকছে, তাই তিথির দিন ও পরের দিন রীতিনীতি পালনের কিছু বিশেষ সময় রয়েছে। ২০ অক্টোবর, সোমবার, সূর্যোদয় থেকে চতুর্দশী তিথি শেষ হওয়া পর্যন্ত এই দিনটি পালিত হবে।

সেরা শিরোনাম

Astrology : উৎসবের আবহে এই রাশির কেরিয়ারে বড় খবর, হাতে অর্থ আসার যোগ
উৎসবের আবহে এই রাশির কেরিয়ারে বড় খবর, হাতে অর্থ আসার যোগ
Budh Vakri 2026: বুধ বক্রীতে আয় আকাশচুম্বী, ধন-সম্পদে সমৃদ্ধি, এই ৩টি রাশিতে বিরাট বদল আসছে এবার
বুধ বক্রীতে আয় আকাশচুম্বী, ধন-সম্পদে সমৃদ্ধি, এই ৩টি রাশিতে বিরাট বদল আসছে এবার
Astrology : নতুন সপ্তাহে এই রাশির জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন
নতুন সপ্তাহে এই রাশির জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন
Astrology : উৎসবের আবহেই এই রাশির আর্থিক ক্ষতি, সুনামও নষ্ট হতে পারে, একরাশ উদ্বেগ
উৎসবের আবহেই এই রাশির আর্থিক ক্ষতি, সুনামও নষ্ট হতে পারে, একরাশ উদ্বেগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget