এক্সপ্লোর

Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?

Benjamin Netanyahu: ইজ়রায়েলের সংবাদমাধ্যম ‘চ্যানেল ১৩’ এবং ‘দ্য টাইমস অফ ইজ়রায়েল’ জানিয়েছে, পালা করে প্রধানমন্ত্রী থাকা যায় যাতে, সেই মর্মে আইজ়েনকোটকে প্রস্তাব পাঠিয়েছেন নেতানিয়াহু।

নয়াদিল্লি: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন আগেই। কিন্তু ইজ়রায়েলের ক্ষমতা ছাড়বেন কি? জল্পনার মধ্যেই নয়া চমক বেঞ্জামিন নেতানিয়াহুর। বিরোধী দলনেতা গাদি আইজ়েনকোটের সঙ্গে প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নেওয়ার প্রস্তাব দিলেন দিলেন তিনি। জানা গিয়েছে, নিজের দল Likud Party-তে বিভাজন দেখছেন নেতানিয়াহু। সেই আবহে গোপনে আইজ়েনকোটকে বার্তা পাঠিয়েছেন তিনি। আগামী চার বছর পালা করে প্রধানমন্ত্রীর পদ ভাগ করে নিতে আহ্বান জানিয়েছেন। এমনকি প্রথম দু’বছর আইজ়েনকোট, তার পরের দু’বছর তিনি দায়িত্ব পালন করতেও রাজি। (Gadi Eisenkot)

ইজ়রায়েলের সংবাদমাধ্যম ‘চ্যানেল ১৩’ এবং ‘দ্য টাইমস অফ ইজ়রায়েল’ জানিয়েছে, পালা করে প্রধানমন্ত্রী থাকা যায় যাতে, সেই মর্মে আইজ়েনকোটকে প্রস্তাব পাঠিয়েছেন নেতানিয়াহু। Yashar Party-র নেতার সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নিতে রাজি তিনি। তবে আইজ়েনকোট এব্যাপারে সন্দিহান বলে জানা যাচ্ছে। ৬ ডিসেম্বর নির্বাচনী ফলাফলের মেয়াদ শেষ। তার আগে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। (Benjamin Netanyahu)

ইজ়রায়েলের সংসদ, নেসেটের ৬৭ জন সদস্য প্রেসিডেন্ট আইজ়্যাক হারজ়গের কাছে আইনজ়েনকোটের নাম সুপারিশ করেছেন ইতিমধ্যেই। তাঁর হাতে সরকারের দায়িত্ব তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। জোট সরকার গঠনের জন্যয় এখনও হাতে সময় রয়েছে আইজ়েনকোটের। প্রয়োজনে আরও ১৪ দিন সময় চাইতে পারেন তিনি। সেই আবহেই নেতানিয়াহু ক্ষমতা ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে খবর।

তবে শুধু আইজ়েনকোটই নন, Yisrael Beytenu দলের চেয়ারম্যান অভিগদোর লিবারম্যানও নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে সন্দিহান। তাঁর মতে, নতুন সরকার গঠনে প্রক্রিয়াকে বাধা দিতে সচেষ্ট নেতানিয়াহু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘পরিবর্তনের সরকার গঠন হতে চলেছে। কিন্তু শোনা যাচ্ছে আইজ়েনকোটকে ক্ষমতা ভাগ করে নেওয়ার প্রস্তাব দিচ্ছেন নেতানিয়াহু। বুঝতে হবে, এটা ওঁর চাল’।  

ইজ়রায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবারই আইজ়েনকোটের Yashar এবং লিবারম্যানের Yisrael Beytenu, দলের মধ্যে জোটচুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় Yisrael Beytenu প্রতিরক্ষা মন্ত্রক, অভিবাসন মন্ত্রকের দায়িত্ব পেতে পারে বলে খবর। লিবারম্যানের দাবি, নেতানিয়াহু আসলে পুনরায় নির্বাচন করাতে চাইছেন। তিনি এই আলোচনা টেনে নিয়ে যেতে আগ্রহী, যাতে শেষ মুহূর্তে কোনও না কোনও অজুহাতে জোট ভেঙে দেওয়া যায়। তাঁর মতে, যদি প্রস্তাব মেনেও নেন আইজ়েনকোট, সেক্ষেত্রেও কয়েক মাসের মধ্যেই এমন সঙ্কট তৈরি করতে পারেন নেতানিয়াহু, যাতে পুনরায় নির্বাচন করাতে হতে পারে।

আইজ়েনকোট জানিয়েছেন, তিনি নেতানিয়াহুর Likud Party-র সঙ্গে ঐক্যবদ্ধ সরকার গড়তে প্রস্তুত। আপসেও যেতে পাজি। তবে তাঁর সঙ্গে বৈঠক নিয়ে তেমন হেলদোল দেখাচ্ছে না তারা। হাতে গোনা কয়েক বার মাত্র কথা হয়েছে তাঁদের। এমনকি ২০২৩ সালে হামাসের আক্রমণ রোখার ব্যর্থতা নিয়ে তদন্তেও রাজি নয় তারা। তথাকথিত চরমপন্থীদের সরকার থেকে বাদ দেওয়ার প্রস্তাবও নাকচ করে দিয়েছে। প্রত্যেকের সামরিক সেবা বাধ্য়তামূলক করাতেও রাজি নয়। ফলে এব্যাপারে সহযোগিতায় আগ্রহী নন তিনি। আন্তরিক আলোচনা হলে ভেবে দেখবেন। 

তবে আইজ়েনকোটের সরকার গঠনের ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে সংখ্যা। প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের B’Yachad দলের সঙ্গে জোট গড়লেও সংখ্যা হচ্ছে ৪৮, যা প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে অনেকটাই কম। সেক্ষেত্রে আরহ দল অথবা আলট্রা অর্থোডক্স দলগুলির সঙ্গে হাত মেলাতে হতে পারে। আরব দলের সঙ্গে হাত মেলাতে গেলে নেতানিয়াহুর হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। তাই ভাবনাচিন্তা করতে সময় নিচ্ছেন আইজ়েনকোট।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
Advertisement

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget