এক্সপ্লোর

Bipattarini Puja: এবছর বিপত্তারিণী পুজো কবে? কোন দিনে, কোন সময়ে পুজো করলে ফললাভ?

Bipattarini Vrat 2024: দেবী বিপত্তারিণীকে লাল সুতোও উৎসর্গ করা হয়। মনে করা হয় এই সুতো বেঁধে রাখলেই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন দেবী।

কলকাতা: কলকাতা দেবী দুর্গার ১০৮ রূপের মধ্যে দেবী বিপত্তারিণীর রূপের মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস, সব রকমের বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী। বাংলায় ১২ মাসে ১৩ পার্বণ। সেই পার্বণেই আষাঢ় মাসে বিভিন্ন পুজোর মধ্যে বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্ব রয়েছে। দেবী বিপত্তারিণীকে লাল সুতোও উৎসর্গ করা হয়। মনে করা হয় এই সুতো বেঁধে রাখলেই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন দেবী। 

কোন সময়ে দেবীর এই রূপের পুজো করা হয়? 

আষাঢ় মাসের সোজা রথ ও উল্টো রথের মাঝের যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই দিনই পালন করা হয়ে থাকে বিপত্তারিণী পুজো। বাংলার প্রায় প্রতিটি ঘরেই এই পুজো পালনের রীতি রয়েছে। 

এ বছর কোন দিনে পড়েছে এই পুজো? 

২০২৪ সালে অর্থাৎ এ বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হল ৯ জুলাই। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হল ২৪ আষাঢ়, ১৪৩১। বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার। বাংলা  ক্যালেন্ডার অনুসারে দিনটি হল ২৮ আষাঢ়, শনিবার। 

আরও পড়ুন, কপালে 'কোটিপতি যোগ', এই ৩ রাশিকে গৌরব ও খ্যাতি দেবে শনি

এই পুজোর কিছু বিশেষ নিয়ম? 

বিপত্তারিণী পুজোয় ১৩ রকমের ফল, ১৩ রকমের ফুল এবং ১৩ রকমের মিষ্টি সহকারে পুজো দেওয়া হয়। এমনকী নিয়ম অনুসারে যারা উপবাস করেন তাঁদেরও ১৩টি খাবার বা ফল খেয়ে উপোস ভঙ্গ করতে হয়। 

এই পুজোয় মেনে চলা আবশ্যক? 

এই ব্রত পালনে লাল সুতো দেওয়ার নিয়ম রয়েছে। ১৩টি গিঁট দেওয়া সুতো দেবীকে অর্পণ করা হয়। সেই সুতোয় ১৪টি দুর্বাও বাঁধা হয়। 

ব্রত পালনের দিনে চালের কোনও খাবার খাওয়া যায় না। যেমন ভাত, মুড়ি, চিঁড়ে খাওয়া যায় না।

এই দিনে মহিলাদের আলতা, সিঁদুর পরে পুজো দেওয়ার রীতি রয়েছে হিন্দু ধর্মে।                            


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Astrology : ৫ রাশির কেরিয়ারে 'ম্যাজিক' জুলাইয়েই, একাধিক গ্রহের গোচর হাতে এত অর্থ আনবে ভাবতেও পারবেন না
৫ রাশির কেরিয়ারে 'ম্যাজিক' জুলাইয়েই, একাধিক গ্রহের গোচর হাতে এত অর্থ আনবে ভাবতেও পারবেন না
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
Daily Astrology: ধনু রাশি-সহ ৩ রাশির সাফল্য, কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন, তবে ট্যাক্স রিটার্ন ফাঁকি দিলে সমস্যা হতে পারে এই রাশির জাতকদের
ধনু রাশি-সহ ৩ রাশির সাফল্য, কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন, তবে ট্যাক্স রিটার্ন ফাঁকি দিলে সমস্যা হতে পারে এই রাশির জাতকদের

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget