এক্সপ্লোর

Sunita Williams: শেষ মুহূর্তে সিদ্ধান্তবদল, এগিয়ে আনা হল দিনক্ষণ, সুনীতা উইলিয়ামস কবে ফিরবেন, জানাল NASA

Sunita Williams Return Date: সব ঠিক থাকলে, নির্ধারিত সময়ের প্রায় দু’সপ্তাহ আগে ঘরে ফিরতে পারেন তাঁরা।

নয়াদিল্লি: গিয়েছিলেন আট দিনের অভিযানে। দেখতে দেখতে আট মাস পার। পৃথিবীর বাইরে, মহাশূন্যে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। এবার তাঁদের পৃথিবীতে ফেরার পথ প্রশস্ত হল। সব ঠিক থাকলে, নির্ধারিত সময়ের প্রায় দু’সপ্তাহ আগে ঘরে ফিরতে পারেন তাঁরা। (Sunita Williams)

অভিযানে রওনা দেওয়া থেকে ঘরে ফেরা, প্রতি পদে বারংবার বাধাপ্রাপ্ত হয়েছেন সুনীতা এবং ব্যারি।  বার বার তাঁদের ফিরিয়ে আনার দিন পিছিয়ে দেওয়া হয়েছে।  সম্প্রতি জানা যায়, ২৫ মার্চ রকেট পাঠিয়ে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তাঁদের। কিন্তু মঙ্গলবার জানা গেল, তারও দু’সপ্তাহ আগে ফিরে আসতে পারেন সুনীতা ও ব্যারি। (Sunita Williams Return Date)

মঙ্গলবার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA সাংবাদিক বৈঠক করে। তারা জানায়, Crew-10 অভিযানের আওতায় যে ক্যাপসুলে চাপিয়ে সুনীতা এবং ব্যারিকে ফেরানোর কথা চলছিল, তা নিয়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের আগেই ফিরে আসতে পারেন সুনীতা এবং ব্যারি।

সুনীতা এবং ব্যারিকে ফেরাতে ২৫ মার্চ রকেট পাঠানো হবে বলে ঠিক হয়েছিল আগে। সেই অভিযান এগিয়ে আনা হয়েছে ১২ মার্চে। আপাতত অভিযান সংক্রান্ত খুঁটিনাটি বিষয় পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা। কোথাও কোনও খামতি যাতে না থাকে, তার সুনিশ্চিতকরণ চলছে।

কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদল কেন? NASA জানিয়েছে, নতুন ক্যাপসুলে চাপিয়ে সুনীতা এবং ব্যারিকে ফেরানো হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু সেটি তৈরি করতে অনেকটা সময় লাগছে। তাই ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Crew Dragon Capsule ‘Endurance’ই ব্যবহার করা হবে। সেটি আগেও অভিযানের কাজে ব্যবহৃত হয়েছে। সবকিছু পরীক্ষা করে দেখে, Falcon-9 রকেটে চাপিয়ে NASA-র কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেবে Endurance. 

গত বছর জুন মাসের গোড়ার দিকে মহাকাশে রওনা দেন সুনীতা এবং ব্যারি। বোয়িং স্টারলাইনারের একটি মহাকাশযানে চাপিয়ে মহাকাশে পাঠানো হয় তাঁদের। অভিযানের সময় থেকেই ওই মহাকাশযানে বিপত্তি দেখা দেয়। তরল চুঁইয়ে পড়তে থাকে। তার জেরে অভিযান বার বার পিছিয়েও যায়। শেষ পর্যন্ত ওই মহাকাশযানে চেপেই মহাকাশে রওনা দেন সুনীতা এবং ব্যারি। 

কিন্তু ফেরার সময় ফের বিপত্তি দেখা দেয়। তাই ওই মহাকাশযানে চাপিয়ে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরানোর ঝুঁকি নেয়নি NASA. ফলে দীর্ঘ আট মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা এবং ব্যারি। এত দীর্ঘ সময় ধরে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে, মহাশূন্যে ভেসে থাকার ফলে সুনীতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।  এতদিন পর নিরাপদে তাঁদের ঘরে ফেরা নিয়ে ফের আশায় বুক বাঁধতে শুরু করেছেন সকলে।

সেরা শিরোনাম

Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget