এক্সপ্লোর

Horoscope Tomorrow : লাভ না লোকসান ? কোথায় বেশি নজর দিলে ভাল ? ভাইফোঁটার শুভ দিনে কেমন থাকবে আপনার রাশি ?

Daily Astrology 15 November : চাকরিক্ষেত্রে উন্নতি হবে ? সুখবর আসবে কাল ? মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন, রাশিফলে দেখে নিন।

মেষ রাশি : উত্থান-পতনের সাক্ষী হতে পারেন কাল। কাল নতুন ব্যবসা না শুরু করাই ভাল। লোকসান হলে আপনার মন অশান্ত হয়ে থাকবে। চাকরিক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা। চাকরিসূত্রে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। পরিবারে কোনও সুখবর পেতে পারেন। পুরনো কোনও বন্ধু বা আত্মীয়ের সঙ্গে্ দেখা হতে পারে কাল। আপনার বাড়িতে আসতে পারেন বা আপনি তাঁর বাড়ি যেতে পারেন। পরিবারে বিষয় নজর দেবেন কাল। 


বৃষ রাশি :  চাকরি করেন যাঁরা কর্মক্ষেত্রে কাজের চাপ থাকতে পারে কাল। তবে আপনার পরিশ্রমে নেতৃত্ব খুশি হবে। আত্মবিশ্বাসের অভাব হত পারে কাল। স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না। চোখ বা কোমরের পীড়ায় ভুগতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যও ভাল না যাওয়ার সম্ভাবনা। ব্যবসা সম্পর্কে সাবধানী থাকুন। ধার না দেওয়াই ভাল। সব সমস্যায় পাশে পাবেন জীবনসঙ্গীকে। 


মিথুন  রাশি : ভাল কাটতে পারে কাল। রাজনীতির সঙ্গে যুক্ত যাঁরা, ভাল সুযোগ আসতে পারে। কলা ও সঙ্গীত ক্ষেত্রের ব্যক্তিবর্গের জন্য কালকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। কোনও প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হতে পারেন। সন্তানের দিক থেকেও ভাল খবর আসতে পারে। কাল ধার না নেওয়াই ভাল। বাকসংযম বজায় রাখুন। অন্যথায় কোনও বিষয়ে ঝগড়া হতে পারে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল। বাচ্চার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। ভাই-বোনের স্বাস্থ্য বিষয়েও চিন্তান্বিত হতে পারেন।  

কর্কট রাশি : কালকের দিন মোটের উপর ভাল থাকবে। কাল কারো উপর রাগারাগি করবেন না অন্যথায় ঝগড়া হতে পারে এবং সম্পর্ক নষ্ট হতে পারে। ব্যবসা ভাল চলবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। পার্টনারশিপে ব্যবসা করলে সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। চাকরিক্ষেত্রে মন দিয়ে কাজ করলে উপকার পাবেন। কারো কথা শুনে ঝগড়া করবেন না, প্রথমে বোঝার চেষ্টা করুন। চাকরিতে বদলি হতে পারে। পড়ুয়ারা পড়াশোনায় নজর দিন। অসৎ সঙ্গে না মেশাই ভাল।  স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। 

সিংহ রাশি : সিংহ রাশির জাতক/জাতিকার জন্য কালকের দিন ভাল থাকবে। আত্মবি্শ্বাসে ভরপুর থাকবেন কাল। যে কাজেই হাত দেবেন, পুরো মনোযোগ দিয়ে করতে পারবেন। চাকরিক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে। ভাল কাটবে প্রেম-জীবন। ভাল কাটবে দাম্পত্য জীবনও। সুখী থাকবে পারিবারিক জীবন। বেকারদের জন্য আশার আলো দেখা যেতে পারে। ইন্টারভিউ থেকে আসতে পারে সুখবর।

কন্যা রাশি : মোটের উপর ভাল কাটবে কালকের দিন। চাকরিক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা। কাজ মন দিয়ে করার চেষ্টা করুন। কাল নতুন ব্যবসায় হাত দিতে পারেন। ব্যবসায় বেশি পরিশ্রমে ভাল ফল মিলবে। পার্টনারশিপে ব্যবসায় উন্নতি হতে পারে। আচমকা ধনপ্রাপ্তির যোগ রয়েছে কাল। অনেকদিন ধরে আটকে থাকা টাকা পেতে পারেন। সন্তানের তরফ থেকে সুখবরে মন ভাল থাকবে। কথায় সংযম রাখুন। 
বাজে কথা না বলাই ভাল।  

তুলা রাশি : মধ্যম মানের থাকবে কালকের দিন। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেও বাতিল হতে পারে। ধর্মীয় সঙ্গীতে রুচি বেশি থাকবে। ভক্তিতে মন শান্তিতে থাকবে। মনে আশা ও নিরাশার মিশ্রভাব থাকবে। পড়ুয়ার পড়াশোনার জন্য অন্য শহরে যেতে হতে পারে। কেরিয়ারের জন্য কোনও পেশাদার কোর্স বেছে নিতে পারেন কাল। চাকরিক্ষেত্রে উন্নতি হতে পারে। আর্থিক স্থিতির উন্নতিলাভের সম্ভাবনা। ব্যবসা ভাল চলবে। বাইরে থেকে কোনও প্রকল্প হাতে পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গেও তালমিল ভাল বজায় থাকবে।   

বৃশ্চিক রাশি : কালকের দিন কষ্টদায়ক হতে পারে। কোনও বিষয়কে নিয়ে চিন্তায় থাকতে পারেন। স্বাস্থ্য খারাপ থাকতে পারে কাল। কোলেস্টেরলের সমস্যা থাকলে বিশেষ নজর দিন। মানসিক সমস্যায় ভুগতে হতে পারে। মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও নজর দিন। চাকরিক্ষেত্রেও অশান্তির সম্মুখীন হতে পারেন। তবে অধিক পরিশ্রমে মিলবে সুফল। ব্যবসায় অধিক ব্যয়ের সম্ভাবনা। ফলে মানসিক শান্তি বিঘ্নিত হবে। সন্তান ও জীবনসঙ্গীর তরফ থেকে অশান্তি ভোগ করতে পারেন। 

ধনু রাশি : মোটের উপর ভাল কাটবে কালকের দিন। কারো সঙ্গে কোনওরূপ ঝগড়া-অশান্তি না জড়ানোই ভাল। বাকসংযম বজায় রাখুন। কোনও আত্মীয়র স্বাস্থ্য খারাপ হতে পারে। ব্যবসায় বিঘ্ন ঘটতে পারে কাল। তবে না ঘাবড়ানোই শ্রেয়। পরিস্থিতির উন্নতি ঘটবে। চাকরিক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে। সন্তান ও জীবনসঙ্গীর তরফ থেকে খুশি থাকবেন। 

মকর রাশি : শুভ যোগ কাল। তবে মন অশান্ত থাকবে কোনও বিষয় নিয়ে। পারিবারিক জীবন কিছুটা কষ্টে থাকতে পারে। স্ত্রীর সঙ্গে মতভেদ হতে পারে। বাকসংযম বজায় রাখুন। কোনও কথা বলার আগে দশবার ভাবুন। চাকরিতে ট্রান্সফার হতে পারে, তবে বেশি বেতন মেলার সম্ভাবনা। কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বাড়িতে কোনও অতিথি আসতে পারেন। 

কুম্ভ রাশি : কাল মোটের উপর ঠিক কাটবে দিন। তবে আত্মবিশ্বাস কম থাকার সম্ভাবনা। কোনওপ্রকার ভয় জাঁকিয়ে বসতে পারে। ব্যবসা ভাল চলবে। ব্যবসায়িক বন্ধুর সহযোগিতা পাবেন। খরচ বেড়ে যাওয়ায় মনে অশান্তি থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। পেটের সমস্যায় ভুগতে পারেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন।

মীন রাশি : কালকের দিন ঠিক কাটবে মীন রাশির জাতক-জাতিকাদের। চাকরি যাঁরা করেন মনসংযোগ থাকবে কাজে। পরিবারে শান্তি বজায় থাকবে। মন খুশি থাকবে। আর্থিক সুস্থিতি বজায় থাকার সম্ভাবনা। শান্তি থাকবে পারিবারিক জীবনেও। তবু কারো সঙ্গে বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন। পেটের সমস্যায় ভুগতে পারেন। সম্পত্তি নিয়ে চিন্তা হতে পারে। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে কাল। 

 

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Astro: পারিজাত যোগের প্রভাব ! ৪ ক্ষেত্রে বিরাট উন্নতি এই ৩ রাশির, কিন্তু ক্ষতির মুখে পড়বেন..., পড়ুন আগামীকালের রাশিফল
পারিজাত যোগের প্রভাব ! ৪ ক্ষেত্রে বিরাট উন্নতি এই ৩ রাশির, কিন্তু ক্ষতির মুখে পড়বেন..., পড়ুন আগামীকালের রাশিফল
Tomorrow Horoscope: পঞ্চমীতেও ভাগ্য খারাপ এই রাশির, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন ? পড়ুন আগামীকালের রাশিফল
পঞ্চমীতেও ভাগ্য খারাপ এই রাশির, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন ? পড়ুন আগামীকালের রাশিফল
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget