এক্সপ্লোর
হোমজ্যোতিষরক্তচাপ বাড়তে পারে, বন্ধুর সঙ্গে বিবাদের আশঙ্কা মীন রাশির জাতকদের, জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন
রক্তচাপ বাড়তে পারে, বন্ধুর সঙ্গে বিবাদের আশঙ্কা মীন রাশির জাতকদের, জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 25 Dec 2019 07:07 AM (IST)
1/12

সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের বিবাদ নিয়ে চিন্তা। ব্যবসার জন্য ঋণ নিতে হবে। রক্তচাপ বাড়তে পারে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাবার থেকে সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। কারও শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। বন্ধু বিবাদ বাড়তে পারে।
2/12

আজ শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময়। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। বেকারদের নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। বেড়াতে গিয়ে খরচ বাড়বে।
3/12

একটু অপেক্ষা করুন, ব্যবসায় ভাল ফল পাবেন। শরীর নিয়ে আজ ভুগতে হবে। আজ ব্যবসায় কিছু পরিবর্তন না করাই ভাল হবে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে। আজ কোনও প্রিয় জনের প্রতি ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে। বাড়তি কথা বিবাদ ডেকে আনতে পারে।
4/12

নতুন কোনও কাজ কয়েক দিন বাদে শুরু করা ভাল হবে। মাথায় চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা জুটবে। আইনি কাজের জন্য খরচ বাড়বে। বন্ধুমহলে বদনাম হবে। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্মের ব্যাপারে খরচ হতে পারে। দুপুরের পরে ব্যবসায় ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা।
5/12

কাজের প্রতি আনুগত্য বৃদ্ধি পাবে। আজ কোনও কারণে কিছু অর্থ হাতে আসতে গিয়ে বাধা আসবে। ব্যবসায় বাধার জন্য মাথা গরম। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। বাইরের কোনও বিবাদ নিয়ে চিন্তা থাকতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে কোনও বিবাদের আশঙ্কা।
6/12

আজ কোনও কারণে মানসিক অবসাদ আসতে পারে। ভাল কাজের জন্য প্রতিবেশীর কাছে আজ খুব জনপ্রিয় হতে পারবেন। খেলোয়াড়দের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য দিনটি খুব ভাল হবে না। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। কাছের কেউ শত্রুতা করতে পারে।
7/12

আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, প্রতিবেশীর দ্বারা ক্ষতি হতে পারে। আর্থিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।
8/12

আজ সব কাজের মধ্যেও পূজাপাঠের জন্য মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে একটু চিন্তা থাকতে পারে। আজ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও রাস্তা খুলতে পারে। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে।
9/12

আজ সারা দিন খুব ব্যস্ততায় কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বাড়াতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।
10/12

সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। শরীরে যত্নের অভাবে অনেক রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। সন্তানের বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন।
11/12

উচ্চবিদ্যায় সাফল্য লাভ। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে রক্তচাপ বাড়তে পারে। পিঠে ব্যথার সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে।
12/12

আজ শরীরে কোথাও আঘাত লেগে রক্তপাতের আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। বাড়ির বাইরে সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটাবার চেষ্টা করলেও দিনটি ঠিক থাকবে না। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে সন্তানের জন্য বিবাদ।
Published at : 25 Dec 2019 07:07 AM (IST)
Sponsored Links by Taboola
সেরা শিরোনাম
জ্যোতিষ
উৎসবের আবহে এই রাশির কেরিয়ারে বড় খবর, হাতে অর্থ আসার যোগ
জ্যোতিষ
বুধ বক্রীতে আয় আকাশচুম্বী, ধন-সম্পদে সমৃদ্ধি, এই ৩টি রাশিতে বিরাট বদল আসছে এবার
জ্যোতিষ
নতুন সপ্তাহে এই রাশির জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন
জ্যোতিষ
উৎসবের আবহেই এই রাশির আর্থিক ক্ষতি, সুনামও নষ্ট হতে পারে, একরাশ উদ্বেগ



















