এক্সপ্লোর

Ganesh Chaturthi 2021: শনির দৃষ্টিতে ভস্ম হয়েছিল মুণ্ড! কোন অভিশাপের ফল ভুগতে হয়েছিল গণেশকে?

'অশুভ' দৃষ্টিতে দেখতে রাজি ছিলেন না শনিদেব। পার্বতীর অনুমতি নিয়ে ডান চোখ দিয়ে একটিবার গণেশের দিকে তাকাতেই ভস্মীভূত হয়ে যায় শিশুর মুণ্ড।

কলকাতা: গণেশের জন্ম বৃত্তান্ত নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। নানা পুরাণেও এর কাহিনী বর্ণনা করা হয়েছে এক এক রকমভাবে। তবে সর্বজনবিদিত যে মত রয়েছে তা থেকে জানা যায় শিব পার্বতীর যে গজানন পুত্র, যিনি গণেশ নামে পরিচিত জন্মের পর তাঁর এই নাম কিন্তু ছিল না। বলা যায় গণেশ তাঁর উপাধি পাওয়া মর্যাদার নাম। তবে বৈদিক দেবতাদের মধ্যে গণেশের নামের উল্লেখ নেই। 

নরমুণ্ড থেকে কীভাবে গজমুণ্ডরূপী হলেন শিব-পার্বতী পুত্র তা নিয়েও নানা পুরাণে রয়েছে নানা কাহিনী। ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে প্রাপ্ত কাহিনীতে যেমন বলা হয়েছে গণেশের জন্মোৎসবে নবজাতককে অভিনন্দন জানাতে এসেছিলেন সব দেবতা। সূর্যপুত্র গ্রহরাজ শনিও সেখানে উপস্থিত ছিলেন। যদিও 'অশুভ' দৃষ্টিতে দেখতে রাজি ছিলেন না শনিদেব। পার্বতীর অনুমতি নিয়ে ডান চোখ দিয়ে একটিবার গণেশের দিকে তাকাতেই ভস্মীভূত হয়ে যায় শিশুর মুণ্ড। এরপর বিষ্ণু উত্তরদিক থেকে এক হাতির মাথা কেটে এনে নবজাতকের পুনর্জীবন দান করেছিলেন বলে শোনা যায়। 

আবার এই ব্রহ্মবৈবর্ত পুরাণেই বলা হয়েছে এই মুণ্ডচ্ছেদের ঘটনা নাকি একেবারে আকস্মিক ঘটনা নয়। শিবের দুই পরম ভক্ত অসুর মালী এবং সুমালী দেবাসুর যুদ্ধে সূর্যের হাতে প্রাণ দেন। যা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিব সূর্যের দিকেই ত্রিশূল নিক্ষেপ করেন। ত্রিশূলের আঘাতে রথ থেকে পড়ে গুরুতর আহত হন সূর্যদেব। সমস্ত জগতে নেমে আসে আঁধার। যদিও গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিলেন সূর্যের পিতা কশ্যপ। শিবকে শাপ দিয়ে বলেছিলেন- "আমার পুত্রকে তুমি যেমন অন্যায় ভাবে আঘাত করেছ ঠিক তেমনই তোমার পুত্রের মুণ্ড ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।" পুরাণ বলে সেই অভিশাপের ফলই ভোগ করতে হয়েছিল গণেশকে। 

আবার শিবপুরাণ জানায় শিবের ত্রিশূলের আঘাতেই গণেশের মস্তক দেহ থেকে ভূলুন্ঠিত হয়েছিল। পুত্রশোকে কাতর পার্বতীকে শান্ত করতে শিবের অনুচরেরাই হাতির মাথা কেটে এনে গণেশের ধড়ে যুক্ত করে। সেই থেকেই তিনি অগ্রপুজার অধিকারি গজানন গণেশ। 

তাই ভারতবর্ষে অন্যান্য দেবদেবীদের পুজোর আগে বিধিমতে পূজিত হন বিনায়ক। শিব পুরাণের প্রাপ্ত কাহিনী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে গণেশের জন্ম। গণেশের কৃপাদৃষ্টি লাভের জন্য শিবপুরাণেই প্রতি বছর এই চতুর্থীতে ব্রত পালন করতে বলা হয়েছে। ভাদ্রমাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে দেশব্যাপী (মূলত মহারাষ্ট্রে) পালন হয় বিনায়ক চতুর্থী।  


তথ্যসূত্র - পুরাণকোষ, দ্বিতীয় খণ্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weekly Astrology: রাজনীতিবিদদের বড় সুযোগ ! বিবাহ থেকে ব্যবসা ও চাকরি, কেমন কাটবে এই সব রাশির সপ্তাহটি
রাজনীতিবিদদের বড় সুযোগ ! বিবাহ থেকে ব্যবসা ও চাকরি, কেমন কাটবে এই সব রাশির সপ্তাহটি
Daily Astrology: কাল শ্রাবণ মাসের সোমবার, বিশেষ যোগে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, শুভ সময় শুরু হচ্ছে কখন ? জেনে নিন
কাল শ্রাবণ মাসের সোমবার, বিশেষ যোগে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, শুভ সময় শুরু হচ্ছে কখন ? জেনে নিন
Daily Astrology: মেষ-সহ ৩ রাশির সোনায় সোহাগা, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা, বিবাহযোগ্য ব্যক্তিরা পরিচিত ব্যক্তির থেকে বিয়ের প্রস্তাব পেতে পারেন
মেষ-সহ ৩ রাশির সোনায় সোহাগা, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা, বিবাহযোগ্য ব্যক্তিরা পরিচিত ব্যক্তির থেকে বিয়ের প্রস্তাব পেতে পারেন
Astro: বিয়ের প্রস্তাব পাবেন; উন্নতি ঘটবে চাকরি ও ব্যবসায়! কেমন কাটবে দিনটি ? পড়ুন রাশিফল
বিয়ের প্রস্তাব পাবেন; উন্নতি ঘটবে চাকরি ও ব্যবসায়! কেমন কাটবে দিনটি ? পড়ুন রাশিফল

ভিডিও

Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget